মসজিদ অবমাননায় ইসরাইলি সেনাদের কঠিন শাস্তি

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৭:০৫ পিএম

অধিকৃত পশ্চিম তীরের জেনিনে একটি মসজিদের ভেতরে ইসরাইলি সেনারা ইহুদিদের রীতি অনুযায়ী প্রার্থনা করার ঘটনায় গোটা বিশ্বে তোলপাড়। তাদের এই কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে বিবিসিসহ আন্তর্জাতিক গণমাধ্যমে। এতে নিন্দার ঝড় উঠেছে সবখানে। বেকায়দায় পড়েছে ইসরাইলের নেতানিয়াহু সরকারও। 

ভিডিওতে দেখা গেছে, ইসরাইলের সেনারা জুতা পায়ে মসজিদের ভেতরে প্রবেশ করেছে। তারা মসজিদের লাউডস্পিকার থেকে প্রার্থনা সম্প্রচার করতে মাইক্রোফোন ব্যবহার করেছে।

ইসরাইল বাহিনী- আইডিএফ জানিয়েছে, সেনাদের এই আচরণ গুরুতর এবং আইডিএফের মূল্যবোধের সম্পূর্ণ বিরোধী। এ ঘটনায় জড়িতদের দ্রুত অপারেশনাল ডিউটি থেকে প্রত্যাহার করা হয়েছে।

সংবাদমাধ্যমগুলো বলছে, পশ্চিম তীরের জেনিনের একটি ক্যাম্পে সম্প্রতি হামলা চালিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এ সময় সেখানকার মসজিদে প্রবেশ করে কয়েকজন সেনা। তাদের একজন মিনারে আজানের মতো করে ইহুদি প্রার্থনা সংগীত গাইছে। যা আসলে ইহুদিদের ধর্মীয় উৎসব হানুকার গান। মসজিদের মাইকে ভেসে আসছিল গানের কয়েকটি কথা, উই কেম টু ভ্যানিস দ্য ডার্কনেস। পাশাপাশি ইহুদি প্রার্থনা 'শেমা ইসরাইল' গাইতেও দেখা যায় তাদের।

আরেকটি ভিডিও চিত্রে দেখা যায়, এক সেনা জনশূন্য মসজিদের মেঝেতে বসে মাইক্রোফোনে আজানের রীতিতে কথা বলছে। ওই সেনাকে বলতে শোনা যায়, দয়াময় ঈশ্বরের নামে আমি আইডিএফের মুখপাত্র বলছি।

ইসরাইলি সৈন্যদের এমন দুঃসাহসে নড়েচড়ে বসেছে গোটা বিশ্ব। বইছে নিন্দার ঝড়। অনেকে বলছে, ইসলামকে ব্যঙ্গ করেই এসব কথা বলে থাকতে পারে ওই সেনা। এ ঘটনার নিন্দা জানিয়ে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এটি হলো ধর্মীয় পবিত্র স্থানের প্রতি অবমাননা।

ইসরাইলি সেনাদের বিতর্কিত কাণ্ডের ভিডিও ভাইরাল হবার পর সমালোচনার মুখে পড়েছে ইসরাইলের সামরিক বাহিনী। বর্ণবাদী আচরণ, বেসামরিক ফিলিস্তিনিদের ঘরবাড়িতে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। বাধ্য হয়ে, অভিযুক্ত সেনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি সামরিক বাহিনী আইডিএফ। 

এরইমধ্যে ইসরাইলি ডিফেন্স ফোর্স এই অপরাধে বেশ ক’জন সেনাকে সাসপেন্ড করেছে। ইসরাইলি বাহিনী বলছে, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে জড়িত সেনাদের সরিয়ে দেয় সেনা কমান্ডাররা।

আইডিএফের বিবৃতিতে বলা হয়, ভিডিওতে দেখা যাওয়া সেনাদের আচরণ ভয়াবহ এবং আইডিএফের মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থি। এ ঘটনার নিন্দা জানিয়ে আইন অনুযায়ী সেনাদের বিচারের প্রতিশ্রুতি দেন মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি।

আরবিএস  
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
স্বৈরাচারী শাসনের পতনের পর দেশ পুনর্গঠনের ঐতিহাসিক শুভক্ষণে বঙ্গভবনে আলেম-ওলামাদের সঙ্গে এক রাজকীয় ও আন্তরিক বৈঠকে মিলিত হলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর