মার্কিন বাণিজ্য জাহাজে আবারও হুতিদের হামলা

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০৬:৩৪ পিএম

যেমন কথা তেমন কাজ! যুক্তরাষ্ট্রকে ইটের জবাব পাটকেলে দিচ্ছে হুতি বিদ্রোহীরা। এবার মার্কিন মালিকের আরও একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা চালিয়েছে সংগঠনটি। বুধবার ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে উড়ে আসা একটি ড্রোন এডেন উপসাগরে মার্কিন মালিকানাধীন জাহাজে হামলা করেছে। যদিও এতে কেউ হতাহত হয়নি। হামলার জেরে জাহাজের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, জাহাজের নাম এম.ভি গেনকো পিকার্ডি। এটি মার্কিন মালিকানাধীন ও মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী। হামলার বিষয়টি স্বীকার করে নিয়েছে হুতির মুখপাত্র ইয়াহিয়া সারে। সমুদ্রে হুতিদের এমন কাণ্ডে যুক্তরাষ্ট্রের ‘খেই হারিয়ে অবস্থা’। 

জাহাজে হামলার পর পরই বুধবার হুতিদের অবস্থান লক্ষ্য করে আবারও হামলা চালায় ওয়াশিংটন। পেন্টাগন বলছে, এ সময় লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় ব্যবহৃত হতে পারে হুতিদের এমন ১৪টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে যুক্তরাষ্ট্র। তাদের নৌবাহিনীর জাহাজ থেকে ছোঁড়া টমাহক ক্ষেপণাস্ত্র দিয়ে হুতিদের এসব লক্ষ্যবস্তুতে আঘাত করে যুক্তরাষ্ট্র।

অর্থাৎ, হুতিদের হাজার ডলারের মিসাইল ঠেকাতে মিলিয়ন ডলারের টমাহক ছুড়তে হচ্ছে আমেরিকাকে। তারপরও জলে-আকাশে কিংবা ডাঙ্গায় হুতিদের সাথে পেরে উঠছে না বাইডেন প্রশাসন। তাই হুতিদের নাম নতুন করে সন্ত্রাসী সংগঠনের তালিকায় তুলতে সূর চড়িয়েছে মার্কিন প্রশাসন। 

গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা চালাচ্ছে হুথি বিদ্রোহীরা। গাজায় ইসরাইলের হামলার প্রতিবাদে এসব হামলা চালাচ্ছে তারা। 

সমুদ্রপথে বাণিজ্যের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ লোহিত সাগরে হুতিদের একের পর এক জাহাজে হামলার ঘটনা, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের বড় উদ্বেগের কারণ। এ অবস্থায় গত সপ্তাহে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। 

এদিকে, যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলোকে হামলার ক্ষেত্রে সংযমী হতে আহবান জানিয়েছে সৌদি আরব। পাশাপাশি উত্তেজনা না বাড়ানোরও আহবান জানায় দেশটি। সৌদি আরব সাম্প্রতিক মাসগুলোয় হুতিদের সঙ্গে শান্তি আলোচনায় যুক্ত আছে। দেশটির পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতির বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যমগুলো বলছে, গভীর উদ্বেগের সাথে পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে রিয়াদ।   

হুতিদের বিরুদ্ধে হামলায় তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়াও। দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াতেই ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে পশ্চিমারা। তাদের এ হামলা মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করবে।

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
চলতি বছরের শুরুতে সংবেদনশীল শান্তি আলোচনা চলাকালীন ইসরাইল ইরানের শীর্ষ আলোচকদের গুপ্তহত্যা করতে পারে বলে গুরুতর আশঙ্কা ছিলো যুক্তরাষ্ট্রের। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি প্রক্রিয়াকে বাঁচিয়ে রাখতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর