গাজা ইস্যুতে ইরানের প্রেসিডেন্টকে সৌদি রাজার বার্তা

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৩ পিএম

অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান গণহত্যা ও ইসরাইলি আগ্রাসন নিয়ে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসির কাছে একটি বার্তা পাঠিয়েছেন সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। 

বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে বৈঠক করার সময় তার হাতে এই বার্তা পৌঁছে দেন ইরানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন সৌদ আল-আনজি। তবে ওই বার্তায় গাজা নিয়ে কী বলা হয়েছে তা জানায়নি সংশ্লিষ্ট সূত্রগুলো। 

ইরানভিত্তিক প্রেসটিভি'র খবরে বলা হয়েছে, গাজা পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট রাইসি সৌদি রাজার কাছে যে বার্তা পাঠিয়েছিলেন, তার জবাবে এই বার্তা পাঠানো হয়েছে। এর পাশাপাশি ইরানের ৪৫তম বিপ্লব বার্ষিকীতে সৌদি রাজা সালমান এবং যুবরাজ মুহাম্মদ বিন সালমান অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

সৌদি রাষ্ট্রদূতের সাথে বৈঠকে আমির আব্দুল্লাহিয়ান দু’দেশের মধ্যকার ক্রমবর্ধমান সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেন। এই সম্পর্ক সবক্ষেত্রে ভারসাম্যপূর্ণ অবস্থা ধরে রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বৈঠকে সৌদি রাষ্ট্রদূত বলেন, রিয়াদ তেহরানের সাথে সম্পর্ককে ট্যাকটিক্যাল নয় বরং স্ট্র্যাটেজিক হিসেবে দেখে। সর্বক্ষেত্রে দু’দেশের মধ্যকার সম্পর্ককে উন্নয়ন করাই হচ্ছে তার কাজ। 

এর আগে চলতি সপ্তাহে এক সরকারি বিবৃতিতে সৌদি আরব জানিয়েছিল, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ছাড়া ইসরাইলের সাথে রিয়াদ কোনো ধরনের সম্পর্ক স্থাপন করবে না।

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, পূর্ব জেরুজালেমকে রাজধানী মেনে ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে স্বীকৃত একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া সৌদি আরব ইসরাইলের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না।

সৌদি আরব এখন পর্যন্ত ইসরাইলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। অন্যদিকে মার্কিন মধ্যস্থতায় ২০২০ সালের আব্রাহাম এ্যাকর্ডেও যোগ দেয়নি দেশটি।

ইসরাইল ইস্যুতে সৌদি আরবের এমন অবস্থানকে সমর্থন করে ইরান। পাশাপাশি রিয়াদের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় তেহরান।

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর