রাফা থেকে লোক সরিয়ে নিতে সেনাবাহিনীকে নেতানিয়াহুর নির্দেশ

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৭ এএম

হামাসের বিরুদ্ধে বড় হামলার আগে দক্ষিণ গাজার রাফা শহর থেকে বেসামরিক লোকজনকে সরিয়ে নিতে ইসরাইলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে এই সব লোকজনকে কোথায় সরিয়ে নেওয়া হবে সে বিষয়ে কোনো সঠিক উত্তর পাওয়া যায়নি। খবর বিবিসির। 

ইউরোপিয় ইউনিয়ন (ইইউ) ও জাতিসংঘ উভয়ই এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সতর্ক করে বলেছে, রাফাহ আক্রমণ ‘বিপর্যয়’ বয়ে আনবে। 

শনিবার বিবিসি এক প্রতিবেদন জানিয়েছে, গাজায় যুদ্ধের কারণে ১৫ লাখ ফিলিস্তিনি রাফাতে আশ্রয় নিয়েছে। এই মুহূর্তে গাজার উপত্যকায় ২৩ লাখ বেসামরিক লোকজনকে আছে।

ত্রাণ সংস্থাগুলো জানায়, কোনোভাবে শহর থেকে সবাইকে সরিয়ে নেওয়া সম্ভব নয়।

নেতানিয়াহু সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের বলেছেন, রাফা থেকে লোকজন সরিয়ে নেওয়া এবং হামাসের ব্যাটালিয়নগুলো ধ্বংস করার জন্য একটি সম্মিলিত পরিকল্পনা মন্ত্রিসভায় দ্রুত জমা দিতে।

শুক্রবার নেতানিয়াহুর অফিস এক বিবৃতিতে জানায়, হামাসকে নির্মূল করতে রাফাতে চারটি হামাস ব্যাটালিয়ন ধ্বংস করা প্রয়োজন। না হলে যুদ্ধের লক্ষ্য অর্জন করা অসম্ভব। তাই রাফাতে তীব্র কার্যকলাপের জন্য বেসামরিক লোকজন যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নেওয়া প্রয়োজন।

সপ্তাহের শুরুতে হামাসের সর্বশেষ প্রস্তাবিত যুদ্ধবিরতি শর্ত প্রত্যাখ্যান করে নেতানিয়াহু সৈন্যদের বলেন, রাফাতে ‘অপারেট করার জন্য প্রস্তুত’ হও। একই সঙ্গে আর মাত্র কয়েক মাস পরে হামাসের বিরুদ্ধে ইসরায়েলের ‘সম্পূর্ণ বিজয়’ হবে বলে মন্তব্য করেন তিনি।

একাত্তর/এসি
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর