ইসরাইলের কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্তে চাপের মুখে ফ্রান্স

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪১ পিএম

দখলদার ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে চাপের মুখে পড়েছে ফরাসি সরকার। দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলো এবং সমাজকর্মীরা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে মাক্রোঁ সরকারের প্রতি আহবান জানিয়েছেন।

ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স২৪ ও ইরানভিত্তিক পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) যেসব দেশ ইসরাইলের কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করা স্থগিত করেছে তাদের পথ অনুসরণ করার জন্য ফ্রান্সের বিরোধী দলগুলো সরকারকে উৎসাহিত করে তোলার চেষ্টা করছে। পাশাপাশি ইসরাইলি আগ্রাসনে গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক বিপর্যয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

ফরাসি গণমাধ্যমগুলো বলছে, ফ্রান্সের ইউরো ফ্যারাড কোম্পানি ইসরাইলকে অস্ত্র সরবরাহ করে আসছে এবং গাজায় যুদ্ধাপরাধের জন্য এই কোম্পানিটি সহযোগী হিসেবে অভিযুক্ত হয়েছে। 

কোম্পানিটির সরবরাহ করা ক্ষেপণাস্ত্র গাজার শুহেইবার পরিবারের শিশুদের হত্যা করতে ব্যবহার করেছিল ইসরাইলি সেনারা। 

প্যারিসের একটি বিশেষ বিভাগ মানবতাবিরোধী অপরাধে সহযোগিতা করার জন্য এই কোম্পানির বিরুদ্ধে এরইমধ্যে তদন্ত শুরু করেছে। 

এর পাশাপাশি ফ্রান্সের ডসাল্ট, থেল্স এবং এমবিডিএ’র মতো কোম্পানিও যুদ্ধাপরাধে সহযোগিতা করার অভিযোগের মুখে রয়েছে। 

তবে এবারই প্রথম নয়, এসব কোম্পানি ইয়েমেন যুদ্ধে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকেও অস্ত্র সরবরাহ করেছে। 

এর আগে চলতি বছরের শুরুতে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোন্না বলেছিলেন, গাজা ফিলিস্তিনের ভূখণ্ড এবং এটির ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ইসরাইলের নেই।  

তিনি আরও বলেছিলেন, গাজা ফিলিস্তিনের ভূখণ্ড। যেটি ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের অংশ হতে চায়। আমরা দুই রাষ্ট্রনীতিকে সমর্থন জানাই। যেটি একমাত্র কার্যকর সমাধান। ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রে গাজা এবং পশ্চিম তীরকে অবশ্যই ফিলিস্তিনের অংশ হতে হবে।

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, তিনি গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দেশটির সামরিক...
সম্প্রতি ফ্রান্সের আদালত কাঁপানো একটি মামলার রায় এবং ভুক্তভোগী নারীর লোমহর্ষক জবানবন্দি বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। ‘মনে হচ্ছিল আমি ভেতর থেকে মরে যাচ্ছি’- ফরাসি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এক সাবেক...
পবিত্র ঈদুল আজহার এই সময়টাতে মাযেন আল-জেরজাওয়ির দম ফেলার ফুসরত থাকার কথা ছিল না। গাজা সিটির অন্যতম শীর্ষ পশুপালকের খামারে শত শত ভেড়া আর ছাগলের ডাক, আর ক্রেতাদের ভিড়ে মুখর থাকত চারপাশ। কিন্তু আজ...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর