অপুষ্টিতে মরছে গাজার শিশুরা, নিহত ৩১ হাজার ছুঁই ছুঁই

আপডেট : ১০ মার্চ ২০২৪, ০১:০২ পিএম

খাবার আর পানির অভাবে গাজা উপত্যকায় রোজই অপুষ্টিতে মারা যাচ্ছে শিশুরা। এরমধ্যেই চলছে ইসরাইলের বর্বর গণহত্যা। গেলো ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরাইল। এ নিয়ে গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন মোট ৩০ হাজার ৯৬০ জন ফিলিস্তিনি। আহতের সংখ্যা লাখ ছাড়িয়েছে। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে শনিবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডিল ইস্ট মনিটর এ তথ্য নিশ্চিত করেছে।  

মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যমগুলো বলছে, গাজা ভূখণ্ডে অভিযান জোরদার করেছে ইসরাইল। শুক্রবার আল নুসিরাত শরণার্থী শিবিরের হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। 

গাজার উত্তরাঞ্চলে অপুষ্টির শিকার হয়ে এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এই নিয়ে এখন পর্যন্ত গাজায় অপুষ্টি ও পানিশূন্যতায় মোট ২৫ জন নিহত হয়েছে। 

ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, সংযুক্ত আরব আমিরাত এবং কতিপয় ইউরোপীয় দেশের একটি যৌথ বিবৃতিতে বলা হয়, গাজায় সমুদ্রপথে সরাসরি ত্রাণ পাঠানোর প্রক্রিয়াটি হবে জটিল। তবে এ দেশগুলো দ্রুত ত্রাণ পাঠানোর সর্বোচ্চ চেষ্টা করবে। এছাড়া গাজায় স্থলপথে ত্রাণ পাঠানোর লক্ষ্যে ইসরাইলের সাথে কাজ করবে তারা।

সবশেষ বিমানের মাধ্যমে ত্রাণ পাঠাতে গিয়ে ত্রাণের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন পাঁচজন। এসব কারণে গাজায় ত্রাণ পাঠানোর বিকল্প পথ বের করা খুবই জরুরি হয়ে পড়েছে।

এদিকে ফিলিস্তিনে জাতিসংঘ পরিচালিত শরণার্থী সংস্থাকে (ইউএনআরডব্লিউএ) আবারও তহবিল দেওয়ার ঘোষণা দিয়েছে সুইডেন ও কানাডা। 

অন্যদিকে হামাস প্রধান ইসমাইল হানিয়াহ রমজানের আগে গাজায় চলমান যুদ্ধ ও গণহত্যা বন্ধের আহবান জানিয়ে ইসরাইলের মিত্র দেশগুলোর সাথে আলোচনা করছে।

এর আগে গেলো অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ৩১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন ৭০ হাজারের বেশি মানুষ। 

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর