ইরানের বদলা অনিবার্য: হিজবুল্লাহ

আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০৮:৩৩ পিএম

সিরিয়ায় ইরানি কনস্যুলেট ভবনে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরাইলি স্বার্থ বা অবস্থানে তেহরানের প্রতিশোধমূলক হামলা অনিবার্য বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন লেবাননভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ'র মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ। 

তিনি আরও জানান, কখন, কোথায় ও কত তীব্র বা ব্যাপক মাত্রায় ইরানের প্রতিশোধমূলক হামলা চলানো হবে তা নির্ধারণ করবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি ও অন্যান্য ইরানি নেতৃবৃন্দ। 

শুক্রবার বিশ্ব-কুদস দিবস উপলক্ষে দেয়া এক ভাষণে তিনি এই মন্তব্য করেন। খবর টাইমস অব ইসরাইলের। 

ইরান সমর্থিত হিজবুল্লাহর প্রধান বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলা চালিয়ে বোকামি করেছেন এবং এই ঘটনা যুদ্ধ অবসানের ও বিজয়ের সুযোগ সৃষ্টি করেছে।

ইসরাইল বুঝতে পারছে না যে গাজায় কি করবে জানিয়ে তিনি আরও বলেন, ইসরাইল লেবাননেও হামলা চালাতে চায়। 

nasrulla

এর আগে সোমবার বিকেলে ইসরাইলি বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেট ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে আইআরজিসি’র বেশ কয়েকজন সামরিক উপদেষ্টাসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। এর পরপরই তেহরান ওই হামলার প্রতিশোধ নেয়ার হুমকি দেয়। 

ইরানের প্রতিশোধমূলক হামলার ভয়ে বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত রাষ্ট্রদূতদের সরিয়ে নেয়ার পাশাপাশি দূতাবাসগুলো খালি করতে শুরু করেছে ইসরাইল। এরইমধ্যে কমপক্ষে ২৮টি দূতাবাস বা কনস্যুলেট অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।  

তেহরান বলছে, ইরান দখলদার ইসরাইলকে এই অপরাধযজ্ঞের জন্য অনুতপ্ত হতে বাধ্য করবে। এই ধরনের ঘৃণ্য অপরাধযজ্ঞ চালিয়ে ইসরাইল তার অবধারিত পরাজয় এড়াতে পারবে না। 

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর