৬০ লাখ ডলারের ইসরাইলি ড্রোন ফেলে দিলো হিজবুল্লাহ

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০২:৪৯ পিএম

লেবাননের আকাশসীমা লঙ্ঘনের সময় দখলদার ইসরাইলের ৬০ লাখ ডলার মূল্যের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে দেশটির ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। ড্রোন ভূপাতিত করার একটি ভিডিও ফুটেজও প্রকাশ করে ইরান সমর্থিত সংগঠনটি।

হিজবুল্লাহর এক বিবৃতির বরাতে রোববার এ তথ্য নিশ্চিত করেছে ইরানভিত্তিক সংবাদমাধ্যম প্রেসটিভি।   

বিবৃতিতে বলা হয়েছে, শনিবার লেবাননের আকাশসীমায় ইসরাইলি সেনাবাহিনীর একটি হেরমেস-৯০০ ড্রোন ভূপাতিত করেছে হিজবুল্লাহ যোদ্ধারা।  

ইসরাইলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র অ্যাভিচাই অ্যাডরি বলেছেন, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতে ড্রোনটি লেবাননের ভূভাগে বিধ্বস্ত হয়েছে।

প্রেসটিভি বলছে, হেরমেস-৯০০ ড্রোন ব্যবহার করে ইসরাইল ও তার সহযোগী দেশগুলো গোয়েন্দাবৃত্তি করে থাকে।  ৯৭০ কেজি ওজন ও ১৫ মিটার লম্বা ডানাবিশিষ্ট বিশালকায় এই ড্রোন সর্বোচ্চ ৩০ হাজার ফুট উচ্চতায় উড়তে পারে। ইসরাইলি সেনাবাহিনী যেসব ড্রোন ব্যবহার করে তার মধ্যে দ্বিতীয় বৃহত্তম এই ড্রোনটির হিব্রু নাম ‘কোচাব’।

এর আগে গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন ৭৫ হাজারের বেশি মানুষ। 

গাজায় ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে অবস্থান নিয়ে লেবাননের হিজবুল্লাহ ৭ অক্টোবর থেকেই দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালিয়ে আসছে। 

হিজবুল্লাহ বলছে, গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে তারা ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করছে। গাজায় গণহত্যা বন্ধ না হলে তাদের হামলা অব্যাহত থাকবে।

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর