ইসরাইলে প্রথমবার কামিকাজে ড্রোন দিয়ে ইরাকি যোদ্ধাদের হামলা

আপডেট : ১৪ মে ২০২৪, ০৮:৩৬ পিএম

দখলদার ইসরাইলের এইলাত সমুদ্র বন্দরে প্রথমবারের মতো কামিকাজে বা আত্মঘাতী ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে ইরাকের সন্ত্রাস-বিরোধী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ। তবে বরাবরের মতো ক্ষয়ক্ষতির বিষয়ে মুখ খোলেনি তেল আবিব। 

মঙ্গলবার সামাজিক মাধ্যম টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে পিএমইউ। খবর ইরানভিত্তিক প্রেসটিভি'র।   

বিবৃতিতে বলা হয়, এইলাত সমুদ্র বন্দরে জায়নবাদীদের একটি মৌলিক স্থাপনায় পিএমইউ হামলা চালাতে সক্ষম হয়েছে। দখলদার ইসরাইল অবরুদ্ধ গাজায় যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তার বিরুদ্ধে অব্যাহত লড়াইয়ের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

গাজা গণহত্যা ও আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরাইলের গুরুত্বপূর্ণ স্থাপনায় তাদের হামলা অব্যাহত থাকবে বলে জানায় পিএমইউ। 

এদিকে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের এইলাত বন্দরে হামলা চালানোর জন্য যে কামিকাজে ড্রোন ব্যবহার করেছে তার নাম আল-আরফাদ বলে জানা গেছে। 

 ইসরাইলের এইলাত সমুদ্র বন্দর।

পশ্চিম এশিয়া অঞ্চলে ইসরাইলি ও মার্কিন স্বার্থের বিরুদ্ধে অভিযান পরিচালনার ক্ষেত্রে আল-আরফাদ আত্মঘাতী ড্রোনের এটিই প্রথম প্রয়োগ। 

আরফাদ ড্রোন ইয়েমেনে অভ্যন্তরীণভাবে তৈরি উন্নতমানের এবং দূরপাল্লার সামাদ ড্রোনের মতো। 

এর আগে গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন ৭০ হাজারের বেশি মানুষ। 

চলমান এ গণহত্যার প্রতিবাদে ইরাক, ইরান, লেবানন, ইয়েমেনসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের একাধিক রাজনৈতিক সংগঠন ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে।

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
উত্তর কোরিয়ায় সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আরও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ভবিষ্যতের যুদ্ধ আর বড় বড় যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্রের ওপর নির্ভর করবে না, বরং আকাশ দখল করবে ঝাঁকে ঝাঁকে সস্তা ‘উড়ন্ত বোমা’ বা সুইসাইড ড্রোন। ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে ছোট ও কম দামী...
অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, তিনি গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দেশটির সামরিক...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর