হামাস প্রধানের রক্তের বদলা নেয়া আমাদের দায়িত্ব: খামেনি

আপডেট : ৩১ জুলাই ২০২৪, ০৬:৪৯ পিএম

ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার অপরাধে দখলদার ইসরাইলকে কঠিন জবাব দেয়া হবে উল্লেখ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, হামাস প্রধানের রক্তের বদলা নেয়া আমাদের দায়িত্ব বলে মনে করি। 

 বুধবার হামাস প্রধানের মৃত্যুর সংবাদ পাওয়ার পরপরই এ মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ নেতা। 

খামেনি বলেন, অপরাধী এবং সন্ত্রাসী রেজিম আমাদের স্বদেশে আমাদের প্রিয় মেহমানকে শহীদ করেছে এবং আমাদেরকে শোকাহত করেছে, তবে এর মধ্যদিয়ে দখলদার ইসরাইল নিজের জন্য কঠোর শাস্তির ভিত্তি তৈরি করেছে। 

ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে ইসমাইল হানিয়ার দীর্ঘ আত্মত্যাগ ও সংগ্রামী জীবনের প্রশংসা করে ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, ইসমাইল হানিয়া নিজে শহীদ হওয়ার জন্য এবং এই পথে তার পরিবারের সবাইকে উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিলেন।

তিনি বলেন, শাহাদাত বরণের ব্যাপারে হানিয়া মোটেই ভীত ছিলেন না। তবে এই তিক্ত এবং ভয়াবহ ঘটনা যেহেতু ইরানের ভূখণ্ডে ঘটেছে সে জন্য তার রক্তের বদলা নেয়া আমাদের দায়িত্ব বলে মনে করি। 

এর আগে স্থানীয় সময় বুধবার ভোরে ইরানের রাজধানী তেহরানে ইসরাইলি হামলায় নিহত হন ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। 

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির বরাতে ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে ও প্রেসটিভি জানায়, তেহরানে যে ভবনে হানিয়া অবস্থান করছিলেন সেই ভবনে হামলা চালায় ইসরাইল। এতে ইসমাইল হানিয়া ও তার একজন দেহরক্ষী নিহত হন।

এ হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করে আজই এর ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে আইআরজিসি।  

ইরানের নবম প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য হামাস নেতা ইসমাইল হানিয়া তেহরানে অবস্থান করছিলেন। 

গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় গণহত্যা ও আগ্রাসন শুরু করে ইসরাইল। এতে এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন এক লাখেরও বেশি মানুষ।  

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও তৃণমূল পর্যায়ের মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশের স্বাস্থ্য খাতের ব্যাপক শূন্যপদ পূরণে জোরদার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী...
সরকারি ব্যবস্থাপনায় ২০২৬ সালের হজ পালন শেষে অবশিষ্ট সাশ্রয়ের অর্থ হজযাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এ প্রক্রিয়ায় মোট চার হাজার ৩৪১ জন...
ইন্দোনেশিয়ার কুখ্যাত আগ্নেয়গিরি ‘আনাঙ্ক ক্রাকাতোয়া’র তীব্র অগ্ন্যুৎপাতের ফলে নির্গত আগ্নেয় ছাইয়ে ঢেকে গেছে বিস্তীর্ণ এলাকা। এর সরাসরি প্রভাবে রোববার দেশের প্রধান প্রবেশদ্বার জাকার্তার...
জমি বিক্রির পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই বাসের ভেতরে ইসমাইল হোসেনকে (৫০) শ্বাসরোধে হত্যা করে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মরদেহ ফেলে দেওয়া হয়। এ ঘটনার সত্যতা মিললে হত্যাকাণ্ডে জড়িত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর