হামাসের সঙ্গে মালয়েশিয়ার সম্পর্ক রাখার ঘোষণা

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০৭:৩১ পিএম

মালয়েশিয়া ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলবে এবং তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে না বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

মঙ্গলবার মালয়েশিয়ার জাতীয় সংসদে এ ঘোষণার কথা বলেন আনোয়ার ইব্রাহিম। খবর বিবিসি’র।

তিনি বলেন, ফিলিস্তিনি ইস্যুতে মালয়েশিয়ার সর্বসম্মতভাবে সমর্থন দেয়া উচিত। মার্কিন সরকার হামাসের আন্তর্জাতিক সমর্থকদের ওপর নিষেধাজ্ঞা দেয়ার সিদ্ধান্ত নেওয়ার পর আনোয়ার ইব্রাহিম একথা বললেন।

হামাস ও জিহাদ আন্দোলনের আন্তর্জাতিক সমর্থকদের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে গত সপ্তাহে মার্কিন কংগ্রেসে ভোটাভুটি হয়।

বিশ্লেষকরা বলছেন, মালয়েশিয়া এমন একটি দেশ যেখানে সব রাজনৈতিক দল ফিলিস্তিনিদের প্রতি দীর্ঘদিন ধরেই সমর্থন দিয়ে আসছে এবং সেই সমর্থন ব্যাপক মাত্রায়।

মার্কিন সরকারের ঘোষণার বিষয়ে মালয়েশিয়া সরকারের অবস্থান কী- গতকাল সংসদে তা জানতে চান বিরোধীদলের এক এমপি। বিরোধী এমপির প্রশ্নের জবাবে আনোয়ার ইব্রাহিম বলেন, আমেরিকার এই হুমকিসহ কোনো হুমকিই আমি মেনে নেব না। এই পদক্ষেপ একতরফা এবং এর কোনো বৈধতা নেই।

তিনি বলেন, জাতিসংঘের সদস্য হিসেবে আমরা শুধু নিরাপত্তা পরিষদে পাস হওয়া কোনো প্রস্তাবকে স্বীকার করি।

মালয়েশিয়া দীর্ঘদিন ধরেই ফিলিস্তিন-ইসরাইল সংকটে ফিলিস্তিনের পক্ষে সমর্থন দিয়ে আসছে। দেশটি এখন পর্যন্ত ইসরাইলকে স্বীকৃতি দেয়নি এবং স্বাধীন ফিলিস্তিন গঠন না হওয়া পর্যন্ত ইসরাইলকে স্বীকৃতি দেবে না বলেও অবস্থান নিয়েছে।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
পারস্য উপসাগর আর হরমুজ প্রণালীর উত্তপ্ত পরিস্থিতির মাঝেই মার্কিন নৌবাহিনীর এক রহস্যময় চাল বিশ্বজুড়ে প্রতিরক্ষা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। বাহরাইনে মোতায়েন থাকা দুটি অত্যাধুনিক...
এই পরিকল্পনা অনুযায়ী, একটি আন্তর্জাতিক শান্তি পরিষদের তত্ত্বাবধানে ফিলিস্তিনের একটি টেকনোক্র্যাট সংস্থা অন্তর্বর্তী সময়ে গাজা শাসন করবে।
ইতালির প্রসিকিউটররা শনিবার জানিয়েছেন, সে দেশে অবস্থিত বিভিন্ন দাতব্য সংস্থার মাধ্যমে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে অর্থায়নের সন্দেহে তারা ৯ জনকে গ্রেপ্তার করেছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর