ইসরাইল-গাজা যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের ফোনালাপ

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১১:১৯ পিএম

ইসরাইল ও গাজার মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর মধ্যে ফোনালাপ হয়েছে।

বিবিসি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতে এই সংঘর্ষ যাতে ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করতে চীনের সহায়তা চেয়েছেন ব্লিঙ্কেন। জবাবে ওয়াং যুক্তরাষ্ট্রকে এ ক্ষেত্রে ‘গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা’ পালন করার আহ্বান জানান।

বিবিসি জানিয়েছে, ব্লিঙ্কেনের সঙ্গে ফোনালাপে ওয়াং বলেন, পুরো বিশ্বে প্রভাব ফেলতে পারে, এমন সঙ্ককট মোকাবিলা করার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারা দেশগুলোকে অবশ্যই ন্যায্যতা মেনে চলতে হবে, শান্তি ও সংযম বজায় রাখতে হবে এবং আন্তর্জাতিক আইন মেনে চলার ক্ষেত্রে নেতৃত্ব দিতে হবে।

চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, যত দ্রুত সম্ভব বেইজিং আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে শান্তি আলোচনা আয়োজনের আহ্বান জানিয়েছে।

চীনের সরকারি বিবৃতিতে এই সংঘর্ষের নিন্দা জানানো হলেও সেখানে হামাসের নাম উল্লেখ করা হয়নি। চীন অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানের পাশাপাশি ‘নির্বিচার শক্তি ব্যবহার’ এর নিন্দা জানিয়েছে। একই সঙ্গে ‘গাজার সব জনগণকে যে শাস্তি’ দেওয়া হচ্ছে, সেটিও বন্ধের আহ্বান জানিয়েছে।

ফিলিস্তিনের স্বাধীনতকামী সশস্ত্র সংগঠন গত ৭ অক্টোবর ইসরাইলে নজিরবিহীন হামলা চালায়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এতে প্রায় এক হাজার ৩০০ জনের বেশি ইসরাইলি নিহত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। হামাসের হামলার জবাবে গাজা উপত্যকায় ভয়াবহ হামলা চালিয়ে আসছে ইসরাইলি বাহিনী। এতে দুই হাজার ২১৫ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় বড় ধরনের স্থল অভিযান শুরু করেছে ইসরাইল।

আল জাজিরা জানিয়ছে গত ২৪ ঘণ্টাতেই ৩২০ জনের ফিলিস্তিনি মারা গেছেন।

কেএসএইচ
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর