ইসরাইলের সমর্থনে দ্বিতীয় রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১১:০৯ এএম

ইসরাইল-হামাস চলমান সংঘাতে উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ায় পূর্ব ভূমধ্যসাগরে আরও একটি বিমানবাহী রণতরী মোতায়েন করছে মার্কিন যুক্তরাষ্ট্র।

শনিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এ কথা জানিয়েছেন। খবর সিএনএন’র।

এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, পূর্ব ভূমধ্যসাগর অঞ্চলে ইউএসএস ডোয়াইট আইজেনহাওয়ার রণতরী ও এর স্ট্রাইক গ্রুপকে মোতায়েন করা হচ্ছে। এটি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড রণতরীর সঙ্গে যোগ দেবে।

তিনি আরও বলেন, ‘ইসরাইলের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড রোধ’ করতে এ দুইটি বিমানবাহী রণতরী একটি ক্রমবর্ধমান মার্কিন বাহিনীতে যোগ দেবে। সেখানে এরই মধ্যে মার্কিন বিমান বাহিনীর তিনটি স্কোয়াড্রন মোতায়েন করা হয়েছে।

এর আগে, সংঘাত শুরুর পরপরই গত সপ্তাহে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং এর সঙ্গে থাকা অন্য যুদ্ধজাহাজগুলোকে পূর্ব ভূমধ্যসাগরে পাঠায় যুক্তরাষ্ট্র।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান যুদ্ধ নবম দিনে গড়িয়েছে। রোববারেও উভয়পক্ষের হামলা-পাল্টা হামলা অব্যাহত আছে। 

এ সংঘাতে দুই পক্ষকেই সমর্থন এবং সহায়তার ঘোষণা দিয়েছে বিভিন্ন দেশ। গত সপ্তাহে এই সংঘাত শুরুর পরপরই ইসরাইল উপকূলে বিমানবাহী রণতরী পাঠানোর কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র।

হামাসের বিরুদ্ধে প্রতিশোধমূলক আক্রমণে ইসরায়েলের হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় এখন পর্যন্ত ২ হাজার ২১৫ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এতে আহত হয়েছেন ৮ হাজার ৭১৪ জন।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর