গাজার হাসপাতালে হামলা ‘অন্য গোষ্ঠী করেছে’, ইসরাইল নয়: বাইডেন

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ০৭:৩১ পিএম

গাজার আল-আহলি হাসপাতালে হামলার ফলে বিস্ফোরণটি ইসরাইল নয়, অন্য সন্ত্রাসী গোষ্ঠী করেছে বলে মনে হচ্ছে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। 

বুধবার তেল আবিবে পৌঁছানোর পর বাইডেন বলেন, ‘গতকাল গাজার হাসপাতালে বিস্ফোরণের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত এবং ক্ষুব্ধ।’

ইসরাইলের তেল আবিবে পৌঁছানোর কয়েক মিনিট পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এসময় তিনি চলমান যুদ্ধে ইসরাইলের প্রতি নিজের সমর্থন জানান। 

বাইডেন বলেন, ‘আমি এখানে একটি কারণে উপস্থিত হয়েছি। আমি চাই ইসরাইলের জনগণ এবং বিশ্ববাসী জানুক, যুক্তরাষ্ট্র কার পাশে দাঁড়িয়েছে। আমি ব্যক্তিগতভাবে বিষয়টি পরিষ্কার করতে চাই।’

গতকাল মঙ্গলবার গাজার আল-আহলি আল-আরবি হাসপাতালে ওই নৃশংস হামলায় নারী ও শিশুসহ ৫০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিন এ হামলার জন্য ইসরাইলকে দায়ী করেছে।

এদিকে, গাজার হাসপাতালে ইসরাইলি বিমান হামলার জেরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করেছেন আরব নেতারা। ইসরাইল সফর শেষে জর্ডানের রাজধানী আম্মানে বাদশাহ আবদুল্লাহ, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে তার বৈঠকের কথা ছিলো।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর