আল-শিফায় আবারও ইসরাইলি অভিযান

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০৩:৪৫ পিএম

গাজা উপত্যকার আল-শিফা হাসপাতালে রাতভর আবারও অভিযান চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। হাসপাতাল ভবনটি হামাসের জ্যেষ্ঠ জঙ্গিরা ব্যবহার করছে জানার পরই এ হামলা চালানো হয় বলে সোমবার জানায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আইডিএফ’র এক মুখপাত্র বলেছেন, হাসপাতালের সীমিত এলাকায় ট্যাংক, ড্রোন ও ভারী অস্ত্র দিয়ে উচ্চমাত্রার নির্ভুল অপারেশন চালাচ্ছে আইডিএফ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এছাড়া সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে পোস্ট করা একাধিক ফুটেজে হাসপাতালের চারপাশে ভারী গোলাগুলির শব্দ শোনা গেছে।

হাসপাতালের ভেতর থেকে সাংবাদিকদের কাছে পাঠানো ভয়েস বার্তায় মুহাম্মদ আল-সায়িদ নামের একজন জানিয়েছেন, সেনারা হাসপাতাল ভবনের ভেতরে ঢুকে পড়েছে। এখানকার পরিস্থিতি ভয়ানক। এখানে সেখানে মৃতদেহ পড়ে আছে। আহতরা সাহায্য প্রার্থনা করছেন। তবে হতাহতের সংখ্যা জানা যায়নি।

হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করা কল রেকর্ডে এক ব্যক্তি তার ভাই বলছেন, ট্যাঙ্কগুলি তাদের ঘিরে রয়েছে। তারা তাঁবুর ভিতরে লুকিয়ে আছে। ভবনের আশেপাশে ট্যাঙ্কে আগুনের শব্দ শুনতে পাচ্ছেন।

গাজার পার্শ্ববর্তী এলাকা আল রিমালে আল-শিফা হাসপাতালের অবস্থান। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, আল রিমাল এলাকায় বিমান হামলা হয়েছে।

আল-শিফায় নতুন হামলা পরিকল্পনার আগাম কোনও সংবাদ দেয়নি আইডিএফ। অথচ হামলার আগে হাসপাতালটিতে আশ্রয় নিয়েছে হাজারো বাস্তুচ্যুত ফিলিস্তিনি। এটিই ছিল গাজার সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র।

গাজায় হামাসের সরকারি গণমাধ্যম অফিস, এই অভিযানের নিন্দা জানিয়েছে। হাসপাতালের ভেতরের এই অভিযানকে আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন ও যুদ্ধাপরাধ হিসাবে চিহ্নিত করেছে তারা।

২০২৩ সালের নভেম্বরে আল-শিফায় প্রথমবারের মতো হামলা চালায় হামাস। সেইসময় তারা ভবনের নিচে হামাসের সুড়ঙ্গ ও অস্ত্র খুঁজে পেয়েছিল বলে দাবি করেছে আইডিএফ।

ইসরাইল বারবারই অভিযোগ করে আসছে, ওই হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্র থেকে সামরিক কর্মকাণ্ড চালাচ্ছে হামাস। তবে, এমন অভিযোগ অস্বীকার করে আসছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠনটি।

গত ফেব্রুয়ারিতেও গাজার দ্বিতীয় বৃহত্তম চিকিৎসা কেন্দ্র নাসের হাসপাতালে বড় ধরনের সামরিক অভিযান চালায় ইসরাইলি বাহিনী।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর