যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করেই রাফার নিয়ন্ত্রণ নেবে ইসরাইল

আপডেট : ২২ মার্চ ২০২৪, ০৩:০১ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ দেখা দিলেও গাজা উপত্যকার রাফাহ শহরের নিয়ন্ত্রণ গ্রহণ করতে বদ্ধপরিকর ইসরাইল। বৃহস্পতিবার রাফাহ শহরকে হামাসের শেষ ঘাঁটি হিসেবে উল্লেখ করে এক সিনিয়র ইসরাইলি কর্মকর্তা এ কথা বলেছেন।

গাজায় ট্যাংক ও সেনা নিয়ে ইসরাইলি অভিযান নিয়ে উদ্বিগ্ন ওয়াশিংটন। বিশেষ করে সেখানে আশ্রয় নেওয়া লাখো ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার কোনও সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকায় মার্কিন কর্মকর্তাদের এই উদ্বেগ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বেসামরিকদের সরিয়ে নেওয়া ও মানবাধিকার সহযোগিতার পদক্ষেপ নিশ্চিত করার অঙ্গীকার করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে হোয়াইট হাউজের সহযোগীরা ইসরাইলি কর্মকর্তাদের সঙ্গে আসন্ন দিনগুলোতে আলোচনা করবেন।

ইসরাইলি স্ট্রাটেজিস্ট রন ডারমার বলেছেন, তারা আত্মবিশ্বাসী যে তারা কার্যকর উপায়ে রাফায় স্থল অভিযান চালাতে পারবে। শুধু যে সামরিক উপায়ে তা নয়, মানবিক দিক থেকেও এ অভিযান সম্ভব বলে জানান তিনি। এই বিষয়ে তাদের (যুক্তরাষ্ট্র) আত্মবিশ্বাস কম বলেও উল্লেখ করেন তিনি।

যুক্তরাষ্ট্রে ইসরাইলি রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা ডারমার বলেন, রাফাহ নিয়ে যুক্তরাষ্ট্রের ধারণাগুলো শুনবে ইসরাইল। কিন্তু শেষ পর্যন্ত মিসর সীমান্তবর্তী শহরটির নিয়ন্ত্রণ নেবে ইসরাইল। মিত্ররা রাজি হোক বা না হোক।

তিনি বলেছেন, ইসরাইল একা লড়াই করতে বাধ্য হলেও এটি ঘটবে। এমনকি যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্ব যদি ইসরাইলের বিপক্ষে চলেও যায়, তবুও তারা লড়াইয়ে জয়ী হওয়ার আগ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে।

তিনি আরও বলেন, তারা তাদের (হামাস) আর কোনো সুযোগ দেবে না। তারা রাফার নিয়ন্ত্রণ নেবেন। কারণ তিনি মনে করেন, মানুষ বুঝছে না যে, ৭ অক্টোবরের হামলা ছিল ইসরাইলের অস্তিত্বের ওপর হামলার একটি মুহূর্ত।

গাজায় চলমান সংঘাত শুরুর পর ষষ্ঠ দফায় মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। গাজায় যুদ্ধবিরতি নিয়ে আরব নেতাদের সঙ্গে তিনি আলোচনা করছেন। ইসরাইল বলেছে, তারা একটি সমঝোতার পক্ষে। কিন্তু হামাসকে ক্ষমতায় রেখে যুদ্ধের অবসান তারা ঘটাবে না।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে মাঠে ও কূটনীতির ময়দানে চূড়ান্ত জয় ছিনিয়ে আনার দাবি তুলে ঐতিহাসিক ইসলামাবাদ সমঝোতা স্মারককে জাতীয় মর্যাদা ও সম্মানের প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর