গাজায় আরও দুই হাসপাতাল অবরোধ ইসরাইলের

আপডেট : ২৫ মার্চ ২০২৪, ১০:৫৩ এএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আরও দুইটি হাসপাতাল অবরোধ করেছে ইসরাইলি সেনারা। রোববার এই দুইটি হাসপাতাল  অবরোধ করা হয়েছে বলে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানায়, এতে করে তুমুল গোলাগুলির মধ্যে আটকা পড়েছেন চিকিৎসাকর্মীরা। টানা কয়েক দিন ধরে গাজার প্রধান হাসপাতাল আল-শিফাতে চলমান সংঘর্ষে ৪৮০ জনকে বন্দি করার পর এই দুটি হাসপাতাল অবরোধ করলো ইসরাইলি সেনাবাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী দাবি করে আসছে, গাজার হাসপাতালগুলোকে নিজেদের ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছে হামাস গোষ্ঠী। হামাস ও হাসপাতাল কর্তৃপক্ষ এমন অভিযোগ অস্বীকার করে আসছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট বলেছে, খান ইউনিসে তুমুল সংঘর্ষের মধ্যে আল-আমাল ও নাসের হাসপাতালে ইসরাইলি ট্যাংক হঠাৎ করে প্রবেশের ফলে তাদের এক কর্মী নিহত হয়েছেন।

দাতব্য সংস্থাটি বলেছে, আল-আমাল হাসপাতাল ঘিরে ফেলেছে ইসরাইলি সেনারা। তারা বুলডোজার দিয়ে অভিযান চালাচ্ছে। আমাদের সব কর্মী বিপজ্জনক ঝুঁকিতে রয়েছেন। কারণ তাদের বের করে আনা সম্ভব হচ্ছে না।

সংস্থাটি আরও বলেছে, ইসরাইল হাসপাতালটি সম্পূর্ণ খালি করার দাবি জানাচ্ছে। হাসপাতালে কর্মী ও রোগীদের পাশাপাশি বাস্তুচ্যুত মানুষেরাও আশ্রয় নিয়েছেন।

ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তারা খান ইউনিসে জঙ্গি অবকাঠামোতে হামলা চালাচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, প্রায় এক সপ্তাহ ধরে ইসরাইলি নিয়ন্ত্রণে থাকা আল-শিফা হাসপাতাল থেকে কয়েক ডজন রোগী ও চিকিৎসাকর্মীকে আটক করেছে ইসরাইল।

গত ৭ অক্টোবর থেকে ইসরাইলি অভিযানে অন্তত ৩২ হাজার ২২৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত কমপক্ষে ৭৪ হাজার ৪১২ জন। আর হামাসের হামলায় এক হাজার ১৩৯ ইসরাইলি নিহত হয়েছে।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর