হামাসের শীর্ষ নেতা মারওয়ান ইসাকে হত্যার দাবি ইসরাইলের

আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০৫:৪৭ পিএম

মার্চের শুরুর দিকে ইসরাইলি হামলায় হামাসের ডেপুটি মিলিটারি কমান্ডার মারওয়ান ইসা নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরাইলের সামরিক মুখপাত্র। মঙ্গলবার এক টেলিভিশন বিবৃতিতে তিনি এ দাবি করেন তিনি।

ইসরাইলের রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি জানান, তারা সমস্ত গোয়েন্দা তথ্য যাচাই করে দেখেছেন, গত ১০ মার্চ যে সামরিক অভিযান চালানো হয়েছে, তাতে হামাসের শীর্ষ এ নেতা নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

বিশ্বনেতারা গাজায় যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আহ্বানকে স্বাগত জানানোর ঠিক একদিন পরই এ খবর এলো।

গত সপ্তাহে মার্কিন কর্মকর্তারা ঘোষণা করেছিলেন যে ইসরাইলি হামলায় ইসা নিহত হয়েছে। কিন্তু ইসরাইল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি।

তখন ইসরাইলি সামরিক বাহিনী বলেছিল, তারা ৯ থেকে ১০ মার্চের মধ্যে গাজার একটি ভূগর্ভস্থ কম্পাউন্ডে বিমান হামলা চালিয়েছিলো। ওইখানে ইসার আস্তানা ছিল বলে দাবি করে তারা।

তবে ইসা নিহতের বিষয়ে গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের দীর্ঘদিনের নেতা মোহাম্মদ দেইফের ডেপুটি ছিলেন ইসা। তিনি হামাসের তৃতীয় নেতা ছিলেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরও অন্তত ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরাইলি আগ্রাসনে অন্তত ৩২ হাজার ৪১৪ ফিলিস্তিনি নিহত এবং আরও কমপক্ষে ৭৪ হাজার ৭৮৭ জন আহত হয়েছেন।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
গাজা উপত্যকায় দুই বছরের বেশি সময় ধরে টনের পর টন বোমা ফেলে মাটির সঙ্গে মিলিয়ে দেয়ার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, সেই উপত্যকা পুর্নগঠনের দায়িত্ব নিতে যাচ্ছেন।
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরাইল আরো পাঁচ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে । এছাড়া আরও ৪৫ জন ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে। 
গাজায় ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) হামলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করা হয়েছে। তবে, এই যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগে উত্তেজনা এখনও রয়েছে। খবর টাইমস অব ইসরাইলের।
গাজায় উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। ইসরাইলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থায় রয়টার্স জানিয়েছে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ এলাকায় বিমান হামলা ও...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর