আল-শিফা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার

আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০১:১৪ পিএম

অবরুদ্ধ গাজা উপত্যকার প্রধান হাসপাতাল আল-শিফায় বড় ধরনের অভিযান চালিয়ে ইসরাইলি সামরিক বাহিনী ওই এলাকা থেকে ট্যাঙ্ক ও সামরিক যানবাহন সরিয়ে নিয়েছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, হাসপাতালে বেশকিছু মৃতদেহ পাওয়া গেছে। সাংবাদিক এবং প্রত্যক্ষদর্শীরা হাসপাতাল এলাকা থেকে ট্যাঙ্ক এবং যানবাহন বের হয়ে যেতে দেখেছেন। খবর এএফপি’র।

তবে ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) তাৎক্ষণিকভাবে সেনা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেনি।

সেনাবাহিনীর ১৮ মার্চের অপারেশনকে ‘নির্ভূল’ হিসেবে দাবি করে আইডিএফ জানায়, হামাস যোদ্ধাদের গোপন আস্তানা টার্গেট করে হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়েছে।

এর আগে, তারা দাবি করেছিল আল-শিফা এবং এর আশেপাশে লড়াইয়ে কয়েকশ’ যোদ্ধা নিহত হয়েছে।

এদিকে, হামাস আল-শিফা এবং অন্যান্য হাসপাতালে স্বাস্থ্য সেবা বন্ধ থাকার কথা অস্বীকার করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আল-শিফা মেডিকেল কমপ্লেক্সের আশেপাশে কয়েক ডজন মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে কিছু পচে গেলে গছে।’

বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি সামরিক বাহিনী ‘গুরুত্বপূর্ণ ভবনগুলো পুড়িয়ে দেওয়ার পর এবং এটিকে সম্পূর্ণরুপে পরিষেবার বাইরে রাখার পর আল-শিফা মেডিকেল কমপ্লেক্স থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে।

ভবনের এবং এর চারপাশের ভবনগুলোর ভিতরে ধ্বংসের মাত্রা ভয়াবহ বলে জানানো হয়েছে বিবৃতিতে।

ঘটনাস্থলে থেকে এএফপি’র এক সাংবাদিক জানিয়েছেন, কমপ্লেক্সের ভিতরের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু এলাকা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

একজন চিকিৎসক এএফপি’কে জানান, ২০টিরও বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং কিছু মৃতদেহ ইসরাইলি যানবাহন সরিয়ে নেওয়ার সময় পিষে ফেলা হয়েছে।

এদিকে, গাজার আল-শিফা হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আডানম গেব্রিয়াসিস। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, গত ১৮ মার্চ থেকে ইসরাইলি অভিযানে অন্তত ২১ রোগী মারা গেছে।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর