যুদ্ধবিরতি হলে পদত্যাগের হুমকি দুই ইসরাইলি মন্ত্রীর

আপডেট : ০২ জুন ২০২৪, ০৯:০৭ পিএম

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ ও ক্ষমতাসীন জোট সরকার ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন ইসরাইলের কট্টর ডানপন্থি দুই মন্ত্রী। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে এ হুমকি দেন অর্থমন্ত্রী বেজালেল স্মটরিচ ও জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন-গিভির।

গাজায় যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষিত পরিকল্পনায় নেতানিয়াহু রাজি হলেই পদত্যাগ করবেন তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

হামাসকে নির্মূল করার আগে কোনো ধরনের চুক্তি সইয়ের বিপক্ষে তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অর্থমন্ত্রী স্মটরিচ বলেন, যুদ্ধবিরতির প্রস্তাবিত রূপরেখা মেনে হামাসকে নির্মূল না করে ও সব জিম্মিকে ফিরিয়ে না এনেই যুদ্ধ শেষ করার ঘোষণা দিলে এই সরকারের সঙ্গে থাকব না।

তার সাথে সুর মিলিয়ে জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী বেন-গিভিরও সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, এধরনের চুক্তির মানে হলো যুদ্ধের অবসান এবং হামাসকে নির্মূল না করা। এই চুক্তির মাধ্যমে সন্ত্রাসকে বিজয়ী ও ইসরাইলের নিরাপত্তাকে হুমকিতে ফেলা হবে।

যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি না হয়ে ক্ষমতাসীন জোট সরকার ভেঙে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

পার্লামেন্টে বেন-গিভিরের দল, ওটজমা ইয়েহুডিত পার্টির আছে ছয়টি আসন। আর স্মটরিচের দল, জায়োনিজম পার্টির রয়েছে সাতটি আসন। ইসরাইলের পার্লামেন্টে নেতানিয়াহুর জোট সরকারের সামান্য সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ক্ষমতায় থাকতে এই দুই দলসহ আরও কয়েকটি দলের সঙ্গে জোট করতে হয়েছে তার সরকারকে।

অবশ্য নেতানিয়াহু যুদ্ধবিরতিতে রাজি হলে তার সরকারকে সমর্থন দেওয়ার অঙ্গীকার করেছেন ইসরাইলের সবচেয়ে প্রভাবশালী বিরোধী রাজনীতিবিদ ইয়ার লাপিদ। পার্লামেন্টে তার দল ইয়েশ আটিডের আসনসংখ্যা ২৪।

শুক্রবার ছয় সপ্তাহের যুদ্ধবিরতি পরিকল্পনার রূপরেখা উপস্থাপন করেন জো বাইডেন। আর তা মেনে নিতে ইসরাইল ও হামাসের প্রতি আহ্বানও জানায়  মধ্যস্থতাকারী মিসর, কাতার ও যুক্তরাষ্ট্র।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর