হিজবুল্লাহকে পাল্টা জবাব দিতে ইসরাইলি মন্ত্রিসভার অনুমোদন

আপডেট : ২৯ জুলাই ২০২৪, ০৪:৪৩ পিএম

ইসরাইল-অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলার জবাব দিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে অনুমোদন দিয়েছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা। রোববার হামলার প্রতিক্রিয়ার পদ্ধতি এবং সময় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য এ অনুমোদন দেওয়া হয়।

ওই হামলার জন্য লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তেল আবিবে নেতানিয়াহুর আহ্বান করা নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকের পরে আরও শক্তিশালী প্রতিক্রিয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বৈঠক শেষ হওয়ার পর নেতানিয়াহুর কার্যালয় বলেছে, মন্ত্রিসভা প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীকে প্রতিক্রিয়া জানানোর পদ্ধতি এবং সময় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অনুমতি দিয়েছে।

অবশ্য মাজদাল শামসের ওপর শনিবারের ওই হামলার দায় অস্বীকার করেছে হিজবুল্লাহ। কিন্তু, রোববার মাজদাল শামস হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করেছে হোয়াইট হাউজও ।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র বলেছে, হামলায় ব্যবহৃত রকেট হিজবুল্লাহর এবং তাদের নিয়ন্ত্রণাধীন এলাকা থেকেই সেটি উৎক্ষেপণ করা হয়েছিল।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে মাঠে ও কূটনীতির ময়দানে চূড়ান্ত জয় ছিনিয়ে আনার দাবি তুলে ঐতিহাসিক ইসলামাবাদ সমঝোতা স্মারককে জাতীয় মর্যাদা ও সম্মানের প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর