আবারও নেতানিয়াহু ও গ্যালান্টের বাদানুবাদ

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০১:১৫ এএম

চলমান গাজা যুদ্ধ নিয়ে ইসরাইলের মন্ত্রিসভার বিরোধ আবারও প্রকাশ্যে আসলো। যুদ্ধের লক্ষ্য নিয়ে প্রকাশ্যেই ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট, জড়িয়েছেন বাদানুবাদে।

নেতানিয়াহুর নির্ধারণ করা গাজায় হামাসের বিরুদ্ধে ‘সর্বাত্মক বিজয়’র লক্ষ্যকে ‘অর্থহীন প্রলাপ’ বলে উল্লেখ করেছেন গ্যালান্ট। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ও হয়েছে। মার্কিন নিউইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, গোয়েন্দা ব্রিফিংয়ের সময় আইনপ্রণেতাদের সামনেই গ্যালান্ট বলেছেন, ‘আমি যুদ্ধের দামামা বাজানো সব বীরদের কথা শুনেছি, যারা ‘সর্বাত্মক বিজয়’ অর্জনের মতো অর্থহীন প্রলাপ বকছে। আলোচনার সময় তাদের সাহসও আমি দেখেছি।’

গ্যালান্টের এমন মন্তব্যকে ইসরাইলবিরোধী আখ্যা দিয়েছে নেতানিয়াহুর কার্যালয়। এক বিবৃতিতে বলা হয়, তার বক্তব্য বন্দিমুক্তির আলোচনাকে ক্ষতিগ্রস্ত করেছে।

গ্যালান্টের বক্তব্যের বিরোধিতা করে পার্লামেন্টের কট্টরপন্থি সদস্য ট্যালি গটলিভ বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যকে আপনি অর্থহীন প্রলাপ বলে উল্লেখ করেছেন, তা আমি মেনে নিতে প্রস্তুত নই।

এর জবাবে গ্যালান্ট বলেন, ‘আমি প্রমাণ ও কাজের ভিত্তিতে বিতর্ক করতে প্রস্তুত রয়েছি। মিডিয়া ও রাজনীতিতে আমি হয়ত খুব দক্ষ নই, তবে নিরাপত্তা ইস্যুতে আমি জেনেশুনেই কথা বলি।’

ওই বৈঠক শেষে নেতানিয়াহুর কাছে গ্যালান্টকে পদচ্যুত করার আবেদন করেছিলেন গটলিভ। পররাষ্ট্র ও প্রতিরক্ষা পরিষদের সভাপতি ইউলি এডেলস্টেইন তাকে বাধা দিয়েছেন।

এর আগে, ২০২৩ সালের মার্চে জাতীয় নিরাপত্তা নিয়ে বচসার পর গ্যালান্টকে পদচ্যুত করেছিলেন নেতানিয়াহু। কিন্তু, তীব্র জনরোষের মুখে তার মাত্র দুই সপ্তাহ পরেই নেতানিয়াহু পুনরায় গ্যালান্টকে স্বপদে বহাল করতে বাধ্য হয়েছিলেন।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর