ফিলিস্তিনে হামলার নিন্দা জানিয়ে সংসদে প্রস্তাব পাস

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ১১:১৭ পিএম

ফিলিস্তিনে ইসরাইলের হামলার নিন্দা জানিয়ে সর্বসম্মত প্রস্তাব পাস হয়েছে জাতীয় সংসদে।

প্রস্তাবে ইসরাইলি বাহিনীর গণহত্যার নিন্দা জানিয়ে ফিলিস্তিনের জনগণকে রক্ষা করতে এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায়সঙ্গত দাবি পূরণে মুসলিম উম্মাহকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

সোমবার জাতীয় সংসদে এই প্রস্তাবটি তোলেন তোলেন দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

তার প্রস্তাবে বলা হয়, ‘সংসদের অভিমত এই যে, বাংলাদেশ জাতীয় সংসদ ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইল কর্তৃক পরিচালিত নৃশংস গণহত্যার তীব্র নিন্দা জ্ঞাপন করছে এবং এই হত্যাকাণ্ড বন্ধের জোর দাবি জানাচ্ছে। ফিলিস্তিনে ইসরাইলের নারকীয় হত্যাযজ্ঞে মানবাধিকারের চরম বিপর্যয় ঘটেছে।’

‘এই সংসদ ফিলিস্তিনে মানবাধিকার রক্ষায় বিশ্বের সকল বিবেকবান জনগণ, রাষ্ট্র ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে এবং বিশ্বের মুসলিম উম্মাহকে ফিলিস্তিনি জনগণকে রক্ষা এবং তাদের ন্যায়সঙ্গত স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় কার্যকরভাবে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছে।’

এরপর সাধারণ আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, মসিউর রহমান রাঙ্গা, নজিবুল বশর মাইজ ভাণ্ডারী, রুস্তম আলী ফরাজী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে হামলা বন্ধ করতে বিশ্বের সব রাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে ইসরাইলের দখলদারিত্বের বিষয়টি তুলে ধরেন।

গত ৭ অক্টোবর ভোরে গাজা থেকে মুহুর্মুহু রকেট হামলা চালানোর পর সীমান্ত বেড়া ভেঙে প্রায় এক হাজার হামাস যোদ্ধা ইসরাইলে প্রবেশ করে সীমান্তবর্তী এলাকায় ঢুকে পড়ে।

এই হামলায় এক হাজার ৪০০ ইসরায়েলির প্রাণহানির পাশাপাশি প্রায় দুইশ নাগরিককে জিম্মি করে হামাস যোদ্ধারা।

ওই দিন থেকেই গাজায় তীব্র হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। রোববার পর্যন্ত ইসরাইলি হামলায় গাজায় আট হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

গাজায় হামলা ও হত্যায় গত ২১ অক্টোবর রাষ্ট্রীয় শোক পালন করে বাংলাদেশ। তার আগের দিন জুমার নামাজের পর নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য সব মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

কেএসএইচ
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে। জীবনের শেষ দিনগুলো যেন মানুষের জন্য কাজ করতে...
খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বর্তমানে দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই। সরকারি খাদ্য গুদামগুলোতে নির্ধারিত নিরাপত্তা মজুদের তুলনায় বেশি পরিমাণে খাদ্যশস্য মজুদ রয়েছে।
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন এক প্রতিনিধিদল।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর