ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় ৩০০ ফিলিস্তিনি হতাহত

আপডেট : ২১ মে ২০২৪, ০৯:৪৪ পিএম

ইসরাইলের হামলায় গত ২৪ ঘণ্টায় প্রায় তিনশ ফিলিস্তিনি হতাহত হয়েছেন। মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরা।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় ৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইশ।

এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দখল করা পশ্চিম তীরের জেনিন শহরে ইসরাইলি হামলায় একজন ডাক্তার ও শিক্ষকসহ অন্তত সাতজন নিহত হয়েছেন।

গত ৭ অক্টোবরের পর গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় ৩৫ হাজার ৬৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৯ হাজার ৮৫২ জন।

জাতিসংঘ জানিয়েছে, গত দুই সপ্তাহে নয় লাখের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন, যা সেখানের মোট জনসংখ্যার ৪০ শতাংশ।

গত ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরাইল।

এদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টসহ ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের কয়েক নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান।

গত ৭ অক্টোবর হামাসের হামলা ও এর জবাবে গাজায় ইসরাইলি আগ্রাসনে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে এ পদক্ষেপ নিতে চাইছে আন্তর্জাতিক আদালতটি।

ইসরাইলি ভূখণ্ডে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের করা হামলার প্রতিক্রিয়ায় গাজায় একটি নৃশংস হামলা শুরু করে ইসরাইল। হামাসের ওই হামলায় এক হাজার ২০০ ইসরাইলি নিহত হন। এসময় আরও প্রায় ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় সশস্ত্র যোদ্ধারা।

কেএসএইচ
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস. ওয়াই. রামাদান। 
লেবাননের দক্ষিণাঞ্চলে দখলদার ইসরাইলের ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা।
লেবাননে ইসরাইলের সাম্প্রতিক হামলায় ব্যাপক বেসামরিক হতাহত এবং এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
ইরান-ইসরাইল যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে ছুটিতে আসা কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতগামী প্রবাসী কর্মীদের এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ানো হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর