হামাসকে গোয়েন্দা তথ্য ও রসদ দিয়েছে কিছু ইসরাইলি সেনা: প্রতিবেদন

আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ০১:৩০ পিএম

ইসরাইল-হামাস সংঘর্ষে বেশ কিছু ইসরাইলি সেনা গোয়েন্দা তথ্য ও রসদ দিয়ে ফিলিস্তিনি যোদ্ধাদের সহযোগিতা করেছে। ইরানের তাসনিম বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন একজন ফিলিস্তিনি কর্মকর্তা।

কঠোর নিরাপত্তা বেষ্টিত ইসরাইলে কীভাবে ফিলিস্তিনি যোদ্ধারা এত বড় হামলা চালাতে সক্ষম হলো, এ নিয়ে যখন তেল আবিব দিশেহারা ঠিক সেই সময় এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হলো।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ফিলিস্তিনি কর্মকর্তা সোমবার বার্তা সংস্থা তাসনিমকে বলেন, কিছু ইসরাইলি সেনা ফিলিস্তিনের সংগঠনগুলোর সাথে বহুদিন ধরেই সম্পর্ক বজায় রয়েছে। যার ফলে ইসরাইলের বহু গোপন ও স্পর্শকাতর তথ্য পেয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা।

তিনি বলেন, শনিবার অভিযান শুরুর পর ইসরাইলের এলাকাগুলোতে অনুপ্রবেশ করতে, বিশেষ করে ইসরাইলি সেনা ঘাঁটিগুলোতে সহজে ঢুকে পড়তে এসব গোয়েন্দা তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

ইসরাইলি সেনাদের সহযোগিতা শুধুমাত্র গোয়েন্দা তথ্যেই সীমিত ছিলো না জানিয়ে ওই কর্মকর্তা বলেন, তথ্যের পাশাপাশি ফিলিস্তিনি যোদ্ধারা ইসরাইলি সেনাদের কাছ থেকে সামরিক সরঞ্জামের একটি উল্লেখযোগ্য অংশও পেয়েছে।  

ইসরাইলের হিব্রু ভাষার বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে তাসনিম জানিয়েছে, ইসরাইলি সেনাদের অনেকেই মাদকাসক্ত। বিশেষ করে রিজার্ভ সেনারা বেশি পরিমাণে মাদক গ্রহণ করে। মাদক কেনার টাকার বিনিময়ে বা সরাসরি মাদকের বিনিময়ে তারা ফিলিস্তিনি যোদ্ধাদের কাছে নিজেদের অস্ত্রশস্ত্র বিক্রি করে দেয়। 

ইসরাইলি সংবাদপত্র মারিভের মতে, অধিকৃত ফিলিস্তিন ও মিশরের মধ্যে প্রাচীর নির্মাণের পর ফিলিস্তিনের দলগুলো ইসরাইলের সামরিক ঘাঁটি থেকে অস্ত্র পেতে নানা কৌশল অবলম্বন করছে।  

২০২১ সালের ১৬ ডিসেম্বর ইসরাইলের চ্যানেল ১৩ এক প্রতিবেদনে জানিয়েছিল, আলেক্সান্দ্রনি ব্রিগেডের একটি ঘাঁটি থেকে এম১৬ রাইফেলের এক লাখ গুলি চুরি হয়ে গেছে। পরে ইসরাইলি পুলিশ জানায় চুরি যাওয়া গুলির সংখ্যা ছিলো দেড় লাখ।

সাম্প্রতিক বছরগুলোতে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো এমন কিছু সমরাস্ত্র ব্যবহার করেছে যা ইসরাইলি সেনাবাহিনী ব্যবহার করে থাকে।

এসব প্রতিবেদন ইঙ্গিত করে যে, ফিলিস্তিনি যোদ্ধারা তিন উপায়ে এসব অস্ত্র সংগ্রহ করে, পাচারকারীদের কাছ থেকে, ইসরাইলি অস্ত্রাগার বা অস্ত্রের ডিপো থেকে এবং কিছু ইসরাইলি সেনার মাধ্যমে। 

সবশেষ ২০১৯ সালের মে মাসে এক প্রতিবেদনে মারিভ জানিয়েছিল, পশ্চিম গ্যালিলি অঞ্চলের একটি সামরিক ঘাঁটি থেকে মাত্র এক মাসে ৪৬টি এম১৬ রাইফেল চুরি হয়েছে এবং এসব আর উদ্ধার করা যায়নি।

ফিলিস্তিনি যোদ্ধারা সাম্প্রতিক হামলায় একই ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে বলে জানা গেছে। 

এর আগে শনিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল হামাস হঠাৎ করেই ইসরাইলে এ বছরের সবচেয়ে বড় হামলা চালায়। হামাসের এ নজিরবিহীন হামলায় অন্তত ৯০০ জন ইসরাইলি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরাইলি বাহিনীর পাল্টা বিমান হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৬৯০ ফিলিস্তিনি। এসব হামলায় এরইমধ্যে আহতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। 

এ হামলার পরপরই ইসরাইলের গোয়ান্দা সংস্থার দিকে আঙুল তুলছে দেশটির মানুষ। তারা বলছেন, গোয়ান্দা ব্যর্থতার কারণেই এমনটা সম্ভব হয়েছে। 

আরবিএস  
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর