গাজায় নিহতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ১২:১৩ পিএম

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা নয় হাজার ছাড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, গত ২৬ দিনে উপত্যকায় ৯ হাজার ৬১ জনকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। আহত হয়েছে আরো ৩২ হাজার মানুষ। 

নিহতদের মধ্যে ২ হাজার ৩২৬ জন নারী এবং ৩ হাজার ৭৬০ শিশুও রয়েছে। আল-জাজিরার খবর।

গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে পরপর দুই দিন ইসরায়েলি হামলায় অন্তত ১৯৫ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন কমপক্ষে ১২০ জন। গত মঙ্গল ও বুধবার সেখানে চালানো হামলায় অন্তত ৭৭৭ জন আহত হয়েছেন। শরণার্থী শিবিরে চালানো এ হামলাকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেছেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস। এমন ‘নির্বিচার হামলা যুদ্ধাপরাধের শামিল’ বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার। 

এদিকে বিদেশী পাসপোর্টধারীদের গাজা থেকে সরিয়ে নেয়ার কাজ শুরু হয়েছে। আন্তর্জাতিক মানবিক সংস্থা ডক্টরস উইদাউট বডার্সের (এমএসএফ) জানিয়েছে, মারাত্মক আহতদের সীমান্তের ওপারে মিসরে নেয়া হচ্ছে। রাফাহ ক্রসিং পেরিয়ে গাজা ছেড়েছেন ৪০০ বিদেশী। 

এআর
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
পবিত্র ঈদুল আজহার এই সময়টাতে মাযেন আল-জেরজাওয়ির দম ফেলার ফুসরত থাকার কথা ছিল না। গাজা সিটির অন্যতম শীর্ষ পশুপালকের খামারে শত শত ভেড়া আর ছাগলের ডাক, আর ক্রেতাদের ভিড়ে মুখর থাকত চারপাশ। কিন্তু আজ...
পবিত্র মাহে রমজান মাসের প্রথম জুমার নামাজ আদায়ের জন্য দখলকৃত পূর্ব-জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদে আসা হাজার হাজার ফিলিস্তিনি মুসল্লির ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরাইলি কর্তৃপক্ষ।...
যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে ১৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করা হয়েছে। শনিবার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
গাজায় ফিলিস্তিনি গোষ্ঠীর হাতে বন্দি থাকার সময় যৌন নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ এনেছেন এক ইসরাইলি জিম্মি। ২০২১ সালের ৭ অক্টোবর নোভা সংগীত উৎসব থেকে অপহৃত হওয়া রম ব্রাসলাভস্কি নামক ২১ বছর বয়সী এই...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর