গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখান করলো মিশর

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ০৭:৫৬ পিএম

ফিলিস্তিনের গাজা উপত্যকার দায়িত্ব নেয়ার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মিশর সরকার। দেশটি জানিয়েছে, ফিলিস্তিনের নির্বাচিত সরকার হামাসকে গাজা থেকে সরিয়ে দেয়ার ব্যাপারে তারা কখনো কোনো ভূমিকা পালন করবে না কায়রো।

বুধবার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল মিশরের কয়েকজন শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র পরিচালক উইলিয়াম বার্নস সম্প্রতি মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল-সিসিকে গাজা থেকে হামাসকে সরিয়ে দেয়ার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু সিসি তা প্রত্যাখ্যান করেছেন। এ প্রস্তাবের মূল উদ্দেশ্য ছিলো, চলমান গাজা যুদ্ধ শেষে মিশর গাজার নিরাপত্তার দায়িত্ব পালন করবে।

ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টে বলা হয়েছে, হামাসকে নির্মূল করার জন্য মিশর কখনো কোনো ভূমিকা পালন করবে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট সিসি। মিশর ও গাজা সীমান্তের নিরাপত্তা রক্ষার জন্য হামাসকে তাদের প্রয়োজন বলেও জানান তিনি।

 মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল-সিসি। ইমেজ- ওয়াল স্ট্রিট জার্নাল।

এর একদিন আগে সিআইএ’র প্রধান এবং প্রেসিডেন্ট সিসি কায়রোয় দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেন। তবে ওই বৈঠকে বিশেষভাবে গাজায় চলমান ইসরাইলি হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হয়েছে।

এদিকে ইরানের প্রেসটিভি বলছে, গাজায় ইসরাইলি হামলা ও পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি। 

সাফাদি বলেছেন, যুদ্ধের পর গাজা শাসন করার ব্যাপারে কোনো ধরনের আলোচনায় অংশ নিতে চায় না জর্দান। হামাস এমন এক আদর্শ ধারণ করে যা সহজে নির্মূল করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।  

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে। 
মধ্যপ্রাচ্যের তিন মাসব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের লক্ষ্যে একদিকে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজিরবিহীন ও ঐতিহাসিক কূটনৈতিক তৎপরতা চলছে, অন্যদিকে তখন মাঠ পর্যায়ের বাস্তব চিত্র...
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে এক নজিরবিহীন ও ঐতিহাসিক কূটনৈতিক চমক দেখালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানপন্থী লেবানিজ সশস্ত্র...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার সামরিক সম্পর্ককে নজিরবিহীনভাবে আরও শক্তিশালী ও গভীর করতে মার্কিন আইনপ্রণেতারা নীরবে একটি প্রস্তাব এগিয়ে নিয়ে যাচ্ছেন। এমন এক সময়ে এই পদক্ষেপ নেয়া হচ্ছে, যখন ইসরাইলের...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর