ইসরাইলের কারাগারে বন্দি আট হাজারের বেশি ফিলিস্তিনি

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১০:৪৬ পিএম

চারদিনের যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাসের হাতে জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ১৫০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেয়ার কথা রয়েছে। তবে ইসরাইলের কারাগারে বন্দি থাকা ফিলিস্তিনিদের তুলনায় এ সংখ্যা নগণ্য। ইসরাইলের ২০টি কারাগারে এখনো ৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি বন্দি রয়েছে।

ইসরাইলের মোট ২০টি কারাগারে হাজারো ফিলিস্তিনিকে আটকে রেখেছে তেল আবিব। এরমধ্যে ১৯টি ইসরাইল ও একটি কারাগার অধিকৃত পশ্চিম তীরে অবস্থিত।

আল জাজিরার দেয়া তথ্য মতে, ইসরাইলের কারাগারে বন্দি রয়েছেন ৮ হাজারের বেশি ফিলিস্তিনি। এরমধ্যে ৩০০ শিশু ও ৭২ জন নারী। এদের মধ্যে ২ হাজার ফিলিস্তিনিকে কোন কারণ ছাড়াই বন্দি করা হয়েছে।

৭ অক্টোবরের আগে ইসরাইলি কারাগারগুলোতে প্রায় পাঁচ হাজার ২০০ ফিলিস্তিনি আটক ছিলেন। এরপর থেকে প্রায় প্রতিদিন সামরিক অভিযান চালিয়ে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম থেকে তিন হাজারেরও বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরাইল।

মানবাধিকার সংস্থা ও পর্যবেক্ষকদের দেয়া তথ্য অনুযায়ী, এদের মধ্যে অন্তত ১৪৫টি শিশু, ৯৫ জন নারী ও ৩৭ জন সাংবাদিক আছেন। তবে ইসরাইলের হাতে কত ফিলিস্তিনি আটক হয়েছে, এর নির্দিষ্ট সংখ্যা কত?

এ বছরের জুলাইতে জাতিসংঘ জানায়, ১৯৬৭ সালে ইসরাইল পূর্ব জেরুজালেম, গাজা উপত্যকা ও পশ্চিম তীর অধিগ্রহণের পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ১০ লাখ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে।

প্রতি পাঁচ জন ফিলিস্তিনির মধ্যে একজন তার জীবদ্দশায় অন্তত একবার গ্রেপ্তার হয়েছেন। ফিলিস্তিনিদের নিয়ন্ত্রণে রাখার জন্য ইসরাইল এক হাজার ৬০০টি সামরিক নির্দেশ জারি করেছে।

ফিলিস্তিনি পুরুষের ক্ষেত্রে হিসাব করলে প্রতি পাঁচ জনে দুই জন অন্তত একবার গ্রেপ্তার হয়েছেন। হাজার হাজার এই ফিলিস্তিনি বন্দিরা কোন কারণ ছাড়াই ইসরাইলি কারাগারে বন্দি আছেন।

নিরীহ শিশুরাও রক্ষা পায় না ইসরাইলের কবল থেকে। দিনের পর দিন ইসরাইলের কারাগারে আটকে রাখা হয় অসংখ্য শিশুকে। অনেকেই বলে থাকেন, গাজায় বসবাসরত ২২ লাখ মানুষই কারাগারে বাস করছে। কারণ তাদের সবাই প্রায় ইসরাইলের হাতে বন্দি। তাই এ অঞ্চলকে বলা হয়, বিশ্বের উন্মুক্ত কারাগার।

এআরএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর