মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইয়েমেন

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০৩:৪৪ পিএম

ইয়েমেন উপকূলে এডেন উপসাগরে ইউএসএস মেসনের আরলে-বার্ক ক্লাস ডেস্ট্রয়ার লক্ষ্য করে দু'টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। এ হামলায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

মার্কিন সামরিক বাহিনীর বরাতে সোমবার এ খবর জানিয়েছে ইরানভিত্তিক প্রেসটিভি। 

ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় সোমবার ভোরে ডেস্ট্রয়ারটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল যখন এটি এডেন উপসাগরে জব্দ করা ইসরাইলি ‘সেন্ট্রাল পার্ক’ ট্যাঙ্কার জাহাজকে সহায়তা করেছিল।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ছোড়া মিসাইলগুলো জাহাজ থেকে প্রায় দশ নটিক্যাল মাইল দূরে এডেন উপসাগরে অবতরণ করেছে।

এই হামলায় জাহাজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছে সেন্টকম।

এর আগে রোববার ইয়েমেন উপকূলে এডেন সাগর থেকে ইসরাইলি মালিকানাধীন ‘সেন্ট্রাল পার্ক’ ট্যাঙ্কার জাহাজকে আটক করে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। 

ইসরাইলি ধনকুবের এইয়াল অফারের মালিকানাধীন জোডিয়াক গ্রুপের নিয়ন্ত্রণে থাকা জোডিয়াক মেরিটাইম শিপ ম্যানেজমেন্ট কোম্পানি জানিয়েছে, ‘সেন্ট্রাল পার্ক’ নামে তাদের একটি ট্যাংকার ইয়েমেন উপকূলে ‘ছিনতাই’ হয়েছে। 

এক সপ্তাহের মধ্যে এনিয়ে দু'টি ইসরাইলি জাহাজ আটক করলো ইয়েমেন। 

গাজায় ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধরত ফিলিস্তিনের হামাস সরকারের প্রতি সমর্থন জানিয়ে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে হুতিরা। 

হুথি আন্দোলন বলেছে, ইয়েমেন উপকূল দিয়ে চলাচলকারী প্রতিটি ইসরাইলি জাহাজ হবে তাদের বৈধ টার্গেট।  

আরবিএস  
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর