লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলায় বৃদ্ধা নিহত

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০২:১২ পিএম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বিমান হামলায় এক বৃদ্ধা নিহত ও তার স্বামী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এই হামলা চালায় ইসরাইল। 

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ও একটি গোয়েন্দা সূত্র জানিয়েছে, নিজেদের বাড়িতে আহত হয়েছেন তারা। খবর রয়টার্স’র।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের বিমান বাহিনী হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। বুধবার রাতে যে স্থান থেকে গোষ্ঠীটি হামলা চালিয়েছে সেখানেও আঘাত করা হয়েছে। দক্ষিণ লেবাননে একাধিক রকেট উৎক্ষেপণস্থলে পাল্টা হামলা চালানো হয়েছে বলে জানায় আইডিএফ।

এদিকে, বিমান হামলায় বৃদ্ধা নিহতের পর গত কয়েক সপ্তাহে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা প্রায় ২০ জনে পৌঁছেছে। এর মধ্যে সাংবাদিক ও শিশুও রয়েছে।

হিজবুল্লাহ জানিয়েছে, বুধবার দিবাগত রাতে ইসরাইলি হামলায় তাদের এক যোদ্ধা নিহত হয়েছে। ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে তারা শতাধিক যোদ্ধা হারিয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ।

ইসরাইলের দাবি, লেবানন সীমান্তের ইসরাইল অংশে এখন পর্যন্ত আট সেনা ও চার বেসামরিক নিহত হয়েছেন।

হামাসের ৭ অক্টোবরের হামলার জবাবে গাজায় বিমান হামলা ও স্থল অভিযান শুরু করেছে ইসরাইল। এর প্রতিবাদে ইসরাইলি ভূখণ্ডে রকেট নিক্ষেপ করে আসছে ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী।

ওই এলাকা থেকে একটি গোয়েন্দা সূত্র জানিয়েছে, ইসরাইল-লেবানন সীমান্তে সংঘাত মোটাদাগে সীমিত পর্যায়ে থাকলেও মাঝে মধ্যে ইসরাইলি হামলা লেবাননের গভীরে আঘাত করছে। বুধবার দিবাগত রাতেও সীমান্ত থেকে ৩০ কিলোমিটার ভেতরে হামলা হয়েছে।

হিজবুল্লাহর চিন্তাধারার সঙ্গে পরিচিত একটি সূত্র জানিয়েছে, ইসরাইল ও হিজবুল্লাহর একটি অলিখিত সংঘাতের চুক্তি রয়েছে। এর ফলে ইসরাইল যদি লেবাননের গভীরে হামলা চালায়, তাহলে হিজবুল্লাহও একই ধরনের পদক্ষেপ নেবে।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর