নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা এরদোয়ানের

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৩:১৮ পিএম

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জার্মান স্বৈরাচার অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছেন বরাবরই গাজায় হামলার কঠোর সমালোচক তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। 

তুরস্কের রাজধানী আঙ্কারায় বুধবার এক বিজ্ঞানবিষয়ক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘নেতানিয়াহু যা কিছু করছেন, তা কি কোনোভাবে হিটলারের চেয়ে কম? কোনোভাবেই কম নয়।’ খবর দ্য নিউইয়র্ক টাইমস’র।

টেলিভিশনে সম্প্রচারিত ওই বক্তব্যে তুরস্কের নেতা আরও বলেন, তারা হিটলারের খারাপ দিক নিয়ে আলোচনা করছেন। হিটলারের চেয়ে এখন তার (নেতানিয়াহুর) পার্থক্যটা কোথায়? তারা (ইসরাইল) হিটলারের কথা স্মরণ করিয়ে দিচ্ছে।

এদিকে, এ নিয়ে দুই নেতার মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় চলছে। 

এরদোয়ানের মন্তব্যের জবাবে নেতানিয়াহু তুরস্কের কুর্দিদের ওপর চালানো এরদোয়ান সরকারের দমন-পীড়নের প্রসঙ্গ তুলে সমালোচনা করেন। পাশাপাশি তিনি হামাসকে সমর্থন দেওয়ার জন্য এরদোয়ানের নিন্দাও জানান। 

এরদোয়ানের এমন মন্তব্যের নিন্দা জানিয়েছে অ্যান্টি ডিফেমেশন লিগও। সংগঠনটি ১৯১৩ সাল থেকে ইহুদি-বিদ্বেষমূলক কথা ও আচরণ পর্যবেক্ষণ করে আসছে। তারা এরদোয়ানের এ তুলনাকে ‘মিথ্যা’ বলে মন্তব্য করেছেন। নিন্দা জানিয়েছেন ইসরাইলের প্রেসিডেন্ট ইসাক হেরজগও।

এর আগে, এরদোয়ান ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ বলে আখ্যায়িত করতে অস্বীকার করেন। তখন তিনি বলেন, ফিলিস্তিনিদের অধিকারের জন্য লড়াইকারীরা কখনও সন্ত্রাসী হতে পারে না; তারা স্বাধীনতাকামী।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য নিষেধাজ্ঞা ও কড়া হুঁশিয়ারিকে এক প্রকার খোলাখুলি চ্যালেঞ্জ জানিয়ে সোমবার ইরানে নতুন করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। সামরিক বিশ্লেষকদের...
ডোনাল্ড ট্রাম্পের সাথে নিজের ‘মধুর’ সম্পর্ককে পুঁজি করে এতদিন ইসরাইলি জনগণের কাছে নিজেকে অনন্য ও অপরাজেয় রাষ্ট্রনায়ক হিসেবে জাহির করে আসছিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু চলতি সপ্তাহে...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর