সুয়েজ খালেও হুতিদের দাপট, জাহাজ চলাচল ৪২ শতাংশ কমেছে

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০৬:৫১ পিএম

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার পর গত দুই মাসে সুয়েজ খাল দিয়ে যাওয়া বাণিজ্যিক জাহাজের সংখ্যা ৪২ শতাংশের বেশি কমে গেছে। এর ফলে আন্তর্জাতিক বাজার বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ।

বৃহস্পতিবার জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলন (আঙ্কটাড) প্রধান জ্যান হফম্যান এ তথ্য নিশ্চিত করেছেন। খবর মধ্যপ্রাচ্যভিত্তিক ডেইলি সাবা'র।  

তিনি বলেন, লোহিত সাগরে শিপিংয়ে হামলা বিশ্ব বাণিজ্যে উত্তেজনা বাড়াচ্ছে, ভূ-রাজনীতি এবং বিদ্যমান জলবায়ু পরিবর্তনের কারণে বাণিজ্য বিঘ্নিত হচ্ছে, এতে আমরা খুবই উদ্বিগ্ন। 

আঙ্কটাড বলেছে, জাহাজগুলো লোহিত সাগরের পরিবর্তে দক্ষিণ আফ্রিকার কেপ অফ গুড হোপের চারপাশ ঘুরে যাওয়ায় গত দুই মাসে সুয়েজ খালের মধ্য দিয়ে ট্রানজিট ৪২ শতাংশ হ্রাস পেয়েছে।

এছাড়াও সুয়েজ খাল দিয়ে সাপ্তাহিক কনটেইনার জাহাজ চলাচলের সংখ্যা এ বছর ৬৭ শতাংশ কমেছে। বিশ্বের কনটেইনার বাণিজ্যের ২০ শতাংশেরও বেশি সুয়েজ খাল দিয়ে যায়।

মিশরের সুয়েজ খাল ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে সংযুক্ত করেছে।

হফম্যান বলেন, আন্তর্জাতিক পণ্য বাণিজ্যের ৮০ শতাংশেরও বেশি সমুদ্র পথে দিয়ে হয়ে থাকে। সমুদ্র পরিবহন সত্যিই বিশ্ববাণিজ্যের লাইফলাইন।

বৃহত্তর কনটেইনার জাহাজগুলো সুয়েজ খাল থেকে সরে যাওয়ায় কনটেইনার বহন ক্ষমতা বিপুল পরিমাণে কমে গেছে বলেও জানান তিনি। 

এদিকে এ খাল দিয়ে তেল ট্যাঙ্কার চলাচল ১৮ শতাংশ কমেছে, শস্য ও কয়লা বহনকারী বাল্ক কার্গো জাহাজের ট্রানজিট ৬ শতাংশ কমেছে এবং গ্যাস পরিবহন স্থবির হয়ে পড়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, সামগ্রিকভাবে বিশ্ব বাণিজ্যের ১২ থেকে ১৫ শতাংশের মধ্যে প্রতি বছর ২০ হাজার জাহাজ লোহিত সাগর দিয়ে যায়। যা ইউরোপ এবং এশিয়ার মধ্যে সংযোগ তৈরি করে।

দুই বছর আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর কৃষ্ণ সাগর দিয়ে ট্রানজিট মারাত্মকভাবে সীমাবদ্ধ ছিলো, যাতে বিশ্বব্যাপী খাদ্যের দাম বেড়েছে। হুতিদের হামলায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ।  

ইরান-সমর্থিত হুথিরা বলেছে, তারা গাজায় ফিলিস্তিনিদের সাথে সংহতি জানিয়ে এই অঞ্চলে ইসরাইলগামী বাণিজ্যিক এবং সামরিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করছে। গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধ না হলে হামলা চলবে। 

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
দেশটির মধ্যাঞ্চল ও সৌদি সীমান্তসংলগ্ন কয়েকটি সামরিক ঘাঁটিতে চালানো এ হামলাকে ২০২২ সালের পর দেশটির সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি বলে জানিয়েছে সামরিক সূত্র।
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর