হুতি নেতাদের ওপর ইঙ্গ মার্কিন নিষেধাজ্ঞা

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০৪:৩২ পিএম

লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে বিদ্রোহী মিলিশিয়াদের হামলার পেছনে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন উচ্চপদস্থ হুতি নেতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার ট্রেজারি ফর টেররিজম অ্যান্ড ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্সের আন্ডার সেক্রেটারি ব্রায়ান ই নেলসন এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর এপি’র।

বিবৃতিতে তিনি বলেন, লোহিত সাগর ও এডেন উপসাগরে বৈধভাবে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ এবং তাদের বেসামরিক ক্রুদের ওপর হুতিদের অব্যাহত সন্ত্রাসী হামলা আন্তর্জাতিক সরবরাহ চেইন ও নৌ চলাচলের স্বাধীনতা ব্যাহত করার হুমকি সৃষ্টি করেছে। বৈশ্বিক নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য স্বাভাবিক এবং স্বাধীন চলাচল গুরুত্বপূর্ণ।

নিষেধাজ্ঞা আরোপকারীদের মধ্যে গোষ্ঠীটির তথাকথিত ‘প্রতিরক্ষামন্ত্রী’ মোহাম্মদ আল-আতিফি এবং হুতি নৌবাহিনীর নেতারাও রয়েছেন।

ইরান সমর্থিত হুতিরা অবশ্য লোহিত সাগরে এই হামলা গাজায় ইসরাইলের সামরিক অভিযানের প্রতিশোধ বলছেন।

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সাথে তাদের মিত্র যুক্তরাজ্যও হুতি নেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে জানা গেছে।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর