এবার ইসরাইলের আয়রন ডোমে হিজবুল্লাহর ড্রোন হামলা

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০৪:৪৪ পিএম

অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের ওপর আবারও ড্রোন হামলা চালিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। এর আগেও কয়েক দফা ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ওপর হামলা চালিয়েছে সংগঠনটি।

আল-মানার টেলিভিশন চ্যানেলের বরাতে শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে ইরানভিত্তিক সংবাদমাধ্যম প্রেসটিভি।  

হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলের উত্তরাঞ্চলের কাফ্‌র ব্লুম ইহুদি বসতির কাছে মোতায়েন আয়রন ডোম ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ওপর দু'টি কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালানো হয়। 

ইরান সমর্থিত সংগঠনটি বলছে, গাজায় ইসরাইলের বর্বরতার প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি দৃঢ় সমর্থনের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। 

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ইসরাইলি সেনারা লেবাননের তায়ের হারফা এলাকার একটি বাড়িতে বিমান হামলা চালিয়েছে। এছাড়া, ধাইরা শহরের আলমা আশ-শাহাব এলাকায় ইসরাইল ফসফরাস বোমা দিয়ে হামলা করেছে। 

এর আগে গেলো অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ২৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। এর জবাবে হিজবুল্লাহ যোদ্ধারা উত্তর ইসরাইল সীমান্তে দখলদার সেনাদের অবস্থানে প্রতিদিন হামলা চালিয়ে আসছে। 

অন্যদিকে ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতিতে যাওয়ার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ।  

হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, আগে গাজা যুদ্ধ বন্ধ হতে হবে, এরপরই কেবল রাজনৈতিক উপায়ে সমস্যা সমাধানের বিষয়টি সামনে আসতে পারে।

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য নিষেধাজ্ঞা ও কড়া হুঁশিয়ারিকে এক প্রকার খোলাখুলি চ্যালেঞ্জ জানিয়ে সোমবার ইরানে নতুন করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। সামরিক বিশ্লেষকদের...
ইরানের হামলার পর এবার দেশটিতে পালটা হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। আজ ভোরে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর