ইসরাইলি হামলায় ত্রাণ বিতরণ ব্যাহত, গাজা দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪৬ পিএম

ইসরাইলি হামলার ফলে জাতিসংঘের ত্রাণ বিতরণ কর্মসূচি ব্যাহত হওয়ায় তীব্র খাদ্য সংকটের মধ্যে পড়েছে অবরুদ্ধ গাজা উপত্যকা। এর প্রেক্ষিতে সাহায্যকারী সংস্থাগুলো গাজায় দুর্ভিক্ষের বিষয়ে সতর্কতা দিয়েছে।

শুক্রবার মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইসরাইলি বিমান ক্রমাগত পুলিশ অফিসারদের লক্ষ্যবস্তু করে হামলা করছে। এ পুলিশ অফিসাররা জাতিসংঘের ত্রাণের কনভয়গুলিকে পাহারা দেন।

জাতিসংঘের কর্মকর্তারা বলছেন, গাজায় ত্রাণ বিতরণ ব্যবস্থা ভেঙে পড়েছে। এর ফলে, অপরাধীদের দল ও বেসামরিক লোকরা মরিয়াভাবে ত্রাণের কনভয়গুলি লুটপাট করছে।

ইউনাইটেড নেশনস অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অফ হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্সের পরিসংখ্যান অনুসারে, গত দুই সপ্তাহে প্রতিদিন গড়ে মাত্র ৬২টি ত্রাণের ট্রাক গাজায় প্রবেশ করেছে, যেখানে প্রতিদিন ২০০টি ট্রাক প্রবেশ করার কথা। এ সপ্তাহে দুইটি পৃথক দিনে মাত্র চারটি ট্রাক অতিক্রম করেছে।

গাজায় প্রবেশ করা সমস্ত ত্রাণ প্রথমে মিসরীয় ও ইসরাইলি কর্মকর্তাদের দ্বারা স্ক্রিনিং করা হয়। অনুমোদিত চালানগুলি কেরেম শালোমে আনলোডিং এলাকায় নিয়ে যাওয়া হয়, তারপর আরেক দফা ক্রসিংয়ের পরে নীল গেটগুলি থেকে বেরিয়ে আসার আগে গাজার ট্রাকে স্থানান্তর করা হয়।

সাহায্যকারী গোষ্ঠীরা গাজায় দুর্ভিক্ষের বিষয়ে ইতোমধ্যে সতর্ক করে দিয়েছে। তাদের অনুমান, গাজার মানুষদের মৌলিক চাহিদা মেটাতে প্রতিদিন প্রায় ৫০০ ত্রাণবাহী ট্রাকের প্রয়োজন হবে।

ইসরাইলি হামলার পরে গাজার হামাস পরিচালিত বেসামরিক পুলিশ বাহিনীর সদস্যরা এই মাসের শুরুতে ফিলিস্তিনি কেরাম শালোম ক্রসিং থেকে সরে এসেছে।

জাতিসংঘের হিউম্যানিটারিয়ান কোঅর্ডিনেটর জেমস ম্যাকগোল্ড্রিক বলেছেন, তারা চলে যাওয়ার পর থেকে ক্রসিংয়ের হোল্ডিং এলাকায় ট্রাকগুলো আক্রমণ করা হয়েছে। চালকদের গুলি করা, কুড়াল ও বক্স কাটার দিয়ে ট্রাক আক্রমণ করা এবং ট্রাকের জানালা ভেঙে ফেলা হয়েছে।

তিনি আরও জানান, পুলিশ ত্রাণের কনভয়গুলির জন্য নিরাপত্তারক্ষী হিসাবে কাজ করাও বন্ধ করে দিয়েছে। এর ফলে, কিছু ক্ষুধার্ত পরিবার আগাছা ও পশুখাদ্য খাচ্ছে এবং মুনাফাখোররা এসব খাবার চড়া মূল্যে কালোবাজারে বিক্রি করছে।

মার্কিন প্রেসিডেন্ট বাইডেন কর্তৃক নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড স্যাটারফিল্ড বলেছেন, পুলিশ এসকর্টদের চলে যাওয়ায় জাতিসংঘ বা অন্য কারও পক্ষে গাজায় ত্রাণ স্থানান্তর করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। জাতিসংঘের কনভয় ও অন্যান্যদের ওপর হামলার কারণে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, যা অপরাধমূলক কর্মকাণ্ডের একটি চক্র সৃষ্টি করছে।

ত্রাণ ব্যবস্থা চালু করার জন্য জাতিসংঘ ইসরাইলের কাছ থেকে আশ্বাস পাওয়ার চেষ্টা করছে যে, তারা গাজার পুলিশদের আক্রমণ করবে না।

ইতোমধ্যে গাজার ২২ লাখ বাসিন্দা দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে। গাজা উপত্যকার উত্তরে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। সাহায্য সংস্থাগুলি কয়েকমাস আগে সেই এলাকা ত্যাগ করেছে এবং এখন আনুমানিক তিন লাখের মত মানুষ সেখানে রয়ে গেছে।

 

একাত্তর/আরআর
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, তিনি গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দেশটির সামরিক...
পবিত্র ঈদুল আজহার এই সময়টাতে মাযেন আল-জেরজাওয়ির দম ফেলার ফুসরত থাকার কথা ছিল না। গাজা সিটির অন্যতম শীর্ষ পশুপালকের খামারে শত শত ভেড়া আর ছাগলের ডাক, আর ক্রেতাদের ভিড়ে মুখর থাকত চারপাশ। কিন্তু আজ...
দীর্ঘ দুই বছরের ভয়াবহ যুদ্ধের পর এবার কিছুটা আপেক্ষিক শান্তিতে পবিত্র রমজান মাস শুরু করেছেন গাজাবাসীরা। গত ১০ অক্টোবর ২০২৫ থেকে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতির ফলে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও,...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর