গাজার পথে ত্রাণ নিয়ে যাচ্ছে মার্কিন জাহাজ

আপডেট : ১০ মার্চ ২০২৪, ০৭:২৬ পিএম

গাজার উদ্দেশে মানবিক ত্রাণবাহী একটি জাহাজ পাঠিয়েছে মার্কিন সেনাবাহিনী। রোববার মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই তথ্য নিশ্চিত করেছে। 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহের জন্য অস্থায়ী জেটি নির্মাণের অঙ্গীকারের পর এ জাহাজটি পাঠানো হলো। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সেন্টকম এক বিবৃতিতে বলেছে, দ্য জেনারেল ফ্রাঙ্ক এস. বেসন নামের জাহাজটি ভার্জিনিয়ার যৌথ ঘাঁটি ল্যাংলি-ইউসটিস ছেড়েছে। প্রেসিডেন্ট বাইডেন সাগর পথে গাজায় মানবিক সরবরাহের ঘোষণা দেওয়ার ৩৬ ঘণ্টা পর জাহাজটি রওনা দিলো।

এতে আরও বলা হয়েছে, লজিস্টিক সহযোগিতার নৌযানটি অস্থায়ী জেটি নির্মাণের সরঞ্জাম বহন করছে।

বৃহস্পতিবার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে গাজায় সাগরপথে ত্রাণ সরবরাহের ঘোষণা দিয়েছিলেন বাইডেন। জাতিসংঘ গাজায় দুর্ভিক্ষের বিষয়ে সতর্কতা জারির পর তিনি এই ঘোষণা দেন।

গাজায় কোনও বন্দর অবকাঠামো নেই। ২০০৭ সাল থেকে গাজা ইসরাইলি নৌবাহিনীর অবরোধে রয়েছে। ওই সময় উপত্যকার শাসনভার নিয়েছিল ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।

যুক্তরাষ্ট্র প্রথমে সাইপ্রাসকে কাজে লাগানোর পরিকল্পনা করেছিল। সেখানে ইসরাইলি কর্মকর্তাসহ ত্রাণ পরীক্ষা করে গাজায় পাঠানোর কথা ছিল। এতে করে গাজায় ত্রাণগুলোর নিরাপত্তা পরীক্ষার প্রয়োজন পড়বে না।

গাজার প্রায় ২৩ লাখ মানুষ এখন অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত। পাঁচ মাস ধরে ইসরাইলি আগ্রাসনে পুরো উপত্যকা বিধ্বস্ত নগরীতে পরিণত হয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত ৩১ হাজার ৪৫ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ৭২ হাজার ৬৫৪ জন আহত হয়েছেন।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল 'হরমুজ প্রণালী' নিয়ে যুক্তরাষ্ট্রকে চরম হুঁশিয়ারি ও খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার...
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর