ইসরাইলের ওপর চটেছে বন্ধু যুক্তরাষ্ট্র!

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ০৩:২২ পিএম

আসলে কী চাইছেন ইসরাইলি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু? কাউকেই যেন তোয়াক্কা করছেনা না এই তিনি। ধীরে ধীরে পশ্চিমারাও হাত গুটিয়ে নিচ্ছেন, গাজায় ফিলিস্তিনের আগ্রাসন বন্ধে দিচ্ছেন হুমকি-ধামকি। তবুও দু’হাত দিয়ে কান বন্ধ করে আছেন তিনি। নিজের জায়গাতেই অনঢ় নেতানিয়াহু। এমনকি তাকে বোঝাতে সম্প্রতি ইসরাইল সফরেও গিয়ে মন গলাতে ব্যর্থ হয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। 

ব্লিঙ্কেনের ইসরাইল সফরের বার্তা ছিলো একটাই, দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু যদি ফিলিস্তিনের রাফা শহরে হামলা চালান, তবে বৈশ্বিক পর্যায়ে আরও বিচ্ছিন্ন হয়ে পড়বেন। নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে তিনি এমন সতর্কবার্তা দেন তিনি। গাজায় ত্রাণসহায়তার সুযোগ দিতে ও সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দেন ব্লিঙ্কেন। কিন্তু তার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ইসরায়েল। ফলে তেল আবিব থেকে খালি হাতেই ফেরেন ব্লিঙ্কেন। 

এমন এক সময়ে ব্লিঙ্কেন ইসরাইল সফর করলেন যখন, যুদ্ধবিরতিতে যেতে বৈশ্বিক চাপে রয়েছে ইসরায়েল। এরপরও রাফাতে হামলার পরিকল্পনা থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেয়া হয়নি। নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রকে পাশে না পেলে প্রয়োজনে ইসরায়েল একাই রাফায় হামলা চালাবে। ব্লিঙ্কেন বলেন, রাফায় বড় অভিযান চালিয়ে হামাস দমন করা যাবে না, বরং বিশ্বজুড়ে ইসরাইলকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে। 

ব্লিঙ্কেনের সুরে সুর মিলিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও। বলেছেন, রাফাতে ইসরাইলি হামলা হবে- বড় ভুল। এমনকি শহরটিতে আশ্রিতদের যাওয়ার জায়গা নেই বলেও সতর্ক করেছেন তিনি। এবিসি নিউজকে বলেছেন, এটা পরিষ্কার যে, রাফাতে বড় সামরিক অভিযান বড় ভুল হবে। শুধু তাই নয়, রাফাহতে আশ্রয় নেয়া মানুষগুলোর যাওয়ার জন্য কোথাও কোনও জায়গা নেই।

রাফাহতে ইসরাইলের হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নেয়ার সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে হ্যারিস বলেন, তারা ধাপে ধাপে এটি গ্রহণ করবে। তবে তিনি জোর দিয়ে বলেন, সবকিছুই বিবেচনার মধ্যে থাকবে। এ সময় নিরপরাধ ফিলিস্তিনিদের হত্যার বিরোধিতা করেন কমলা হ্যারিস। ইসরাইলি ও ফিলিস্তিনি-সবার ‘সমান নিরাপত্তা ও মর্যাদার’ সঙ্গে বসবাসের অধিকার নিশ্চিতে কাজ করতেও আহবান জানান তিনি। 

শুধু তাই নয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও সতর্কবার্তা দিয়েছেন ইসরাইলি নেতাকে। নেতানিয়াহু ইসরাইলের ক্ষতি করছেন বলেও মন্তব্য করেন তিনি। এই পরিস্থিতিতে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এক ব্রিফিংয়ে বলেন, নেতানিয়াহু প্রেসিডেন্ট বাইডেনকে ব্যাখ্যা করেছেন যে কেন তিনি রাফাতে ইসরাইলের বড় পরিসরের সামরিক অভিযান পরিচালনার সম্ভাবনা নিয়ে এতো গভীরভাবে উদ্বিগ্ন। 

এর আগে অবরুদ্ধ গাজা উপত্যকার শেষ নিরাপদস্থল রাফাতে হামলার অনুমোদন দেয় দখলদার ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গত ১৫ মার্চ যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠকের পর এক বিবৃতিতে এই তথ্য জানায় নেতানিয়াহুর দপ্তর। এরপর থেকেই রাফাতে হামলার অনুমতি দেয়ার বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র। 

এআরএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি।...
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর