ইসরাইলে মার্কিন দূতাবাস কর্মীদের চলাচলে নিষেধাজ্ঞা

আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ০৭:২৩ পিএম

বিশ্বের সুপার পাওয়ার আমেরিকা কি সত্যিই ইরানের হামলার ভয়ে কাঁপছে। যে কোন বিপদে তেল আবিবের পাশে থাকার দ্ব্যর্থহীন প্রতিশ্রুতির একদিন পরেই তেহরানের হামলার ভয় বড় পদক্ষেপ নিলো ওয়াশিংটন। ইরানের হামলার আশঙ্কায় ইসরাইলে দূতাবাস কর্মীদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন দূতাবাস বলেছে, কর্মীদের বৃহত্তর জেরুজালেম, তেল আবিব বা বেরশেবা এলাকার বাইরে ভ্রমণ না করতে বলা হয়েছে। কারণ হিসেবে সরাসরি ইরানি হামলার কথা না বলা হলেও, অনেক সতর্কতার কারণে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়।

১১ দিন আগে সিরিয়ায় তার কনস্যুলেটে হামলার ঘটনায় শীর্ষ সেনা কর্মকর্তাসহ ১৩ জন নিহত হবার জন্য ইসরাইলকে দায়ী করে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সেই থেকে ইরান ইসরাইলকে উদ্দেশ্য করে নানা ধরনের ‘হুমকি যুদ্ধ’ চালিয়ে যাচ্ছে। ইসরাইলও বলেছে হামলা হলে জবাব দেয়া হবে।

দুই মার্কিন কর্মকর্তা বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে বলেছেন, শুক্রবারের সাথে সাথেই হামলা হতে পারে। তবে এমন আশঙ্কার পেছনে কোন তথ্য সামনে আনেননি এই দুই কর্মকর্তা। হামলার ধরন নিয়ে কথা বলেছেন তারা। বলেছেন, শুক্রবার যে কোন সময় হামলা হতে পারে।

নাম প্রকাশে রাজি নয়, এমন এক কর্মকর্তা জানিয়েছেন, হামলায় ১০০টিরও বেশি ড্রোন, কয়েক ডজন ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও প্রস্তুত করে রেখেছে ইরান। আর ইসরাইলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে এসব ড্রোন ও মিসাইল হামলা হতে পারে বলে ধারণা করছেন তারা।

একদিন আগেই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আমরা মধ্যপ্রাচ্যে ঝুঁকি ইস্যুতে উদ্বিগ্ন। সম্প্রতি ইসরাইল ও দেশটির জনগণের বিরুদ্ধে হুমকি দিচ্ছে ইরান। উত্তেজনা কমাতে ইরানকে অনুরোধ করার জন্য বিভিন্ন দেশের সাথে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন।

সংযত থাকার জন্য ইরানকে আহ্বান জানিয়েছে জার্মানিও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেন, ‘মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে আন্তর্জাতিক সম্প্রদায় কাজ করছে। এর মধ্যে কেউ আগুনে ঘি ঢালার কাজ করবেন না। বিবাদমান সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাচ্ছি।

মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখার আহবান জানিয়ে রুশ নাগরিকদের ভ্রমণ সতর্কতা জারি করেছে মস্কো। আর, মধ্যপ্রাচ্যে বড় সংঘাত এড়াতে ইরানের প্রতি আহবান জানিয়েছে যুক্তরাজ্যও। ফ্রান্সের নাগরিকদেরও ইরান, লেবানন, ইসরাইল ও ফিলিস্তিনি অঞ্চলে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে দেশটি।

এআরএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা ‘সাত দিনের প্রস্তাব’ এখনও টেবিলে বহাল রয়েছে বলে সোজা জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর