ঘরে-বাইরে মহাবিপদে নেতানিয়াহু

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ১০:১১ এএম

ঘরে-বাইরে দারুণ মহাবিপদে আছেন মধ্যপ্রচ্যের কসাই হিসেবে পরিচিত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাস নির্মূলের কথা বলে গাজা উপত্যকাজুড়ে গত সাত মাস ধরে হত্যা আর ধ্বংসযজ্ঞ চালিয়ে কোন কিছুই অর্জন করতে পারেনি নেতানিয়াহুর দেশ ইসরাইল।

এক হামাসের সঙ্গেই পেরে উঠছে না যেখানে সেখানে ইরানের লেজে পা দিয়ে নিজেদের আরও বড় বিপদ ডেকে আনে ইহুদিবাদী এই নেতা। দামেস্কে ইরানের কনস্যুলেটে হামলা চালিয়ে রীতিমতো ভিমরুলের চাকে ঢিল ছুঁড়ে পারে ইসরাইল। তেহরানের খেলনার মতো ড্রোন আর মিসাইলেই কুপোকাৎ তেল আবিব।

এরপর পাল্টা দিতে গিয়ে নেতানিয়াহু পরিণত হয়েছেন হাসির খোরাকে। যারপরনাই ক্ষেপেছে আমেরিকাও। পই পই করে নিষেধ করেছিলো ইরানে হামলা না চালাতে। কিন্তু কথা শোনেনি দুধ-কলা দিয়ে পোষা দেশটি। এরপরও গাজায় গণকবর পাওয়ার পর, নেতানিয়াহুর কাছে পরিস্কার ব্যাখ্যাও চেয়েছে হোয়াইট হাউস।

নিজ দেশেও শান্তিতে নেই নেতানিয়াহু। তেল আবিবে প্রতিদিনই যুদ্ধবিরোধী বিক্ষোভ হচ্ছে। কিছু দিন আগে নেতানিয়াহুর বাসভবনও ঘেরাও করে দেশটির শান্তিকামী মানুষরা। হামাসের হাতে জিম্মি থাকার নাগরিকদের উদ্ধার না করে, ফিলিস্তিনিদের হত্যা করায় নেতানিয়াহুর গুষ্টির পিন্ডি চটকাবেন ইসরাইলিরা।

আবার বিরোধী ও মধ্যপন্থীদের চাপেও রয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী। তাদের দাবি, গাজা অভিযানে ব্যর্থ হয়েছে নেতানিয়াহু। এতে করে দেশের মাথায় চেপে বসেছে অর্থনৈতিক সংকট। সব মিলিয়ে রাতে ঘুর হারাম এখন বেনিয়ামিন নেতানিয়াহুর। রীতিমতো অসুস্থ হয়ে পড়েছেন তিনি।

ইসরাইলে বহুল প্রচারিত দৈনিক ইয়েদিওথ আহরোনোথের অনলাইন সংস্করণ ইয়াই নেট নিউজ ডটকম সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছিলো, নেতানিয়াহু পেটের সমস্যায় ভুগছিলেন। পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেলো হার্নিয়া সমস্যায় আক্রান্ত নেতানিয়াহু, এজন্য তাকে অপারেশনের টেবিলে যেতে হবে।

গেলো সাত এপ্রিল জেরুজালেমের হাদাসাহ মেডিক্যাল সেন্টারে নেতানিয়াহুর হার্নিয়া অপারেশন করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, জেনারেল এনেসথেসিয়া দিয়েই এই অপারেশন করা হয়। এ সময় দেশটির উপ-প্রধানমন্ত্রী ও বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

সুস্থ হয়ে ফিরেই যথারীতি ফিলিস্তিনদের হত্যার মেতে উঠেন নেতানিয়াহু। গাজা উপত্যকরা শেষ আশ্রয়স্থলে পরিণত রাফাহ সীমান্তে সর্বাত্মক হামলার অনুমতি দিয়েছেন এই কসাই। শুধু তাই নয়, হুঙ্কার ছেড়েছেন এবার হামাসকে দেখে নিবেন তিনি। যদিও সাত মাসেও কিছু করতে পারেননি তিনি।

আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিন-পন্থি শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়ার ঘটনাকে ‘ভয়ানক’ বলে মন্তব্য করেছেন নেতানিয়াহু। তিনি অবিলম্বে এসব বিক্ষোভ বন্ধ করার দাবি জানান। তিনি আক্ষেপ করে বলেন, আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো ইহুদি-বিদ্বেষীদের দখলে চলে গেছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি ইসরাইলি প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। তিনি বলেন, নেতানিয়াহু যে পলিসি ও তৎপরতা শুরু করেছেন তা আমরা প্রত্যাখ্যান করি। তার এই নীতি ভয়াবহ। তিনি পাল্টা প্রতিক্রিয়া হিসেবে যা করেছেন তা আরও ভয়াবহ।

 

এআরএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ইসরাইলের ওপর ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের মতো আরও ভয়াবহ ও বিশাল পরিসরে একটি সমন্বিত বহুমাত্রিক আক্রমণের ছক কষছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইসরাইলি গোয়েন্দা তথ্যের বরাতে জেরুজালেম পোস্টের...
কাতারের মাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর বিস্ফোরক স্বীকারোক্তি দিয়ে বিশ্বজুড়ে নতুন করে আলোচনার ঝড় তুলেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুধু তা-ই নয়, কোনো ধরনের রাখঢাক না রেখে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ ২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত প্রায় ৮২ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ নিয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মানবাধিকার সুরক্ষা জোরদার, জোরপূর্বক গুম প্রতিরোধ এবং সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগদখলের অধিকারকে আইনি স্বীকৃতি দিতে জাতীয় সংসদে আজ রোববার তিনটি বিল পাস হয়েছে।
তিনি সতর্ক করে বলেছেন, মস্কোর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর এমন অভিযোগ কার্যত একটি ‘প্রকৃত যুদ্ধের সূচনা’ হতে পারে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর