‘অল আইজ অন রাফাহ’

আপডেট : ২৯ মে ২০২৪, ০৪:০৫ পিএম

পই পই করে ইসরাইলের খুনে নেতা বেনিয়ামিন নেতানিয়াহুকে না করা হয়েছিলো গাজা উপত্যকার ‘লাইফ লাইন’ হিসাবে বিবেচিত রাফাহ শহরে অভিযান না চালাতে। কিন্তু কথা শোনেননি তিনি।

মধ্যপ্রাচ্যের ‘কসাই’ হিসাবে খ্যাত নেতানিয়াহু ঠিকই তার পূর্বপকল্পিত অভিযান চালালেন সেখানে। রাফাহ শহরের শরণার্থীদের নির্দিয়ভাবে হত্যা করে করে বলছেন, ভুল হয়েছে। এ যেন ভূতের মুখে রাম নাম।

ইসরাইলি গোলায় প্রতিদিন যখন ডজন ডজন ফিলিস্তিন নাগরিকের প্রাণ কেড়ে নিচ্ছে, তখন ঘাতকদের সবচেয়ে বড় দোসর যুক্তরাষ্ট্র বলছে, ইসরাইলের রাফাহ অভিযান সীমা লঙ্ঘন করেনি। হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবির এমন মন্তব্যে অবাক তাকিয়ে পৃথিবী। অথচ, রাফাহতে অভিযান না চালানোর জন্য ইসরাইলকে চাপ দিয়ে যাচ্ছিলো দেশটি। একেই মনে হয় বলে, মাছের মায়ের পুত্র শোক।

তবে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের নষ্ট চোখে, নিরীহ মুসলিম নিধন ধরা না পড়লেও, বিশ্ব কিন্তু ঠিকই তাকিয়ে আছে গাজার রাফাহ শহরের দিকে। তাই তো সামাজিক মাধ্যমেই চোখ দিলেই দেখা যাচ্ছে, একটি বাক্য- ‘অল আইজ অন রাফাহ’। অর্থাৎ, সবার চোখ রাফাহ’তে। বিশ্বের নানা প্রান্তের মানুষ রাফাহতে আশ্রয় নেয়া ফিলিস্তিনিদের সমর্থনে যে পোস্ট করছে সেখানেই আছে ‘অল আইজ অন রাফাহ’।

রোববার রাতে দক্ষিণ গাজার রাফাহ শহরে শরণার্থী শিবিরে ইসারাইলি মিসাইলে নিহত হয় ৪৫ জন। মৃতদের মধ্যে রয়েছে শিশুরাও। এ হামলার পর নেতনিয়াহুর সূর চড়িয়ে বলেছেন, এটি ‘দুঃখজনক ভুল’। শুরুতে ইহুদি সেনা দাবি করেছিল, হামাস ঘাঁটিতে সফল অভিযানে চালানো হয়েছে। এই হামলা ঘিরে নিন্দায় সরব বিশ্ব। আর তার পর থেকেই ট্রেন্ডিং ‘অল আইজ অন রাফাহ’।

এই রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধের ডাক দিয়েছেন অনেকেই। কবে যুদ্ধ থামবে সেই অপেক্ষায় সারা বিশ্বের শান্তিকামী মানুষ। কিন্তু এখনও পর্যন্ত লড়াই থামার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। দেশের মাটিতেও কোণঠাসা হয়ে পড়েছেন নেতানিয়াহু। নিজের দেশেই প্রবল বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে ইসরাইলি প্রধানমন্ত্রীকে। তার জনপ্রিয়তা এখন তলানিতে। সেই সঙ্গে নেতানিয়াহুর সঙ্গ ছাড়তে শুরু করেছেন তারই দলের নেতারা।

এআরএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর