টেম্পল মাউন্টে ইসরাইলিদের প্রার্থনার অনুমতি

আপডেট : ২৬ জুলাই ২০২৪, ১২:৪২ পিএম

ইহুদিদের প্রার্থনার জন্য জেরুজালেমের আল-আকসা মসজিদ কমপ্লেক্সে টেম্পল মাউন্টে প্রার্থনার অনুমতি দিয়েছে ইসরাইল। দেশটির কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভির বুধবার এই দাবি করেছেন।

এর মধ্য দিয়ে মূলত জেরুসালেম নিয়ে কয়েক দশকের স্থিতাবস্থা ভেঙে দিতে যাচ্ছে দেশটি। খবর রয়টার্স’র।

ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদন অনুসারে, বিগত কয়েক দশক ধরেই জেরুজালেমের টেম্পল মাউন্টে ইহুদিদের প্রার্থনা করা নিষেধ। কিন্তু এবার সেই স্থিতাবস্থা ভাঙতে যাচ্ছে। 

এ বিষয়ে ইতামার বেন গভির বলেছেন, তিনি টেম্পল মাউন্টে প্রার্থনা করেছেন এবং ইহুদিদেরও এখানে প্রার্থনা করার অনুমতি দেওয়া হয়েছে। 

ইসরাইলি পার্লামেন্ট নেসেটে একদল দর্শনার্থীদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে বেন গভির বলেন, ‘গত সপ্তাহে আমি টেম্পল মাউন্টে গিয়েছিলাম। আমি টেম্পল মাউন্টে প্রার্থনা করেছি এবং আমরা টেম্পল মাউন্টে প্রার্থনা করছি। আমি যে রাজনৈতিক পর্যায়ে আছি, সে পর্যায় থেকে টেম্পল মাউন্টে প্রার্থনা করতে ইহুদিদের অনুমতি দেওয়া হচ্ছে।’ 

জেরুজালেমের ওল্ড টাউনে অবস্থিত টেম্পল মাউন্ট ইহুদি, খ্রিস্টান ও মুসলিম ধর্মের লোকদের জন্য অন্যতম পবিত্র স্থান। এই স্থানে বাইবেলে বর্ণিত দুইটি উপাসনালয় নির্মাণ করা হয়েছিল। এই স্থানেই অবস্থিত আল-আকসা মসজিদ মুসলিম ধর্মের প্রথম কেবলা। তবে বর্তমানে কাবা শরিফ ও মসজিদে নববীর পর এই আল-আকসা মসজিদ মুসলিমদের কাছে তৃতীয় পবিত্র স্থান। 

বর্তমান স্থিতাবস্থা অনুসারে, এই পবিত্র স্থানের কর্তৃপক্ষ মুসলিমদের বেশ কয়েকটি শর্ত সাপেক্ষে নিয়মিত নামাজের অনুমতি দেয়। তবে ইহুদিসহ অন্যান্য অমুসলিমরা কেবল নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের জন্য এই স্থানে প্রবেশ করতে পারেন।

জর্ডানের হাশেমাইট কিংডম এবং স্থানীয় মুসলিম কর্তৃপক্ষের সাথে কয়েক দশকের পুরনো ‘স্থিতাবস্থা’ ব্যবস্থাটি টেম্পল মাউন্টের ওপর সরকারি তত্ত্বাবধায়ক এবং স্থানীয় মুসলিম কর্তৃপক্ষ, ইসরাইলি ইহুদিদের সাইটটি দেখার অনুমতি দেয়, কিন্তু সেখানে প্রার্থনা করার অনুমতি দেয় না।

এদিকে, ইহুদিদের জন্য আল-আকসা মসজিদ ২৪/৭ খোলা থাকা ও প্রার্থনার অনুমতির কথা বলার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার বলেন, জেরুজালেমের পবিত্র স্থানটি সম্পর্কিত নীতিতে কোনো পরিবর্তন হয়নি।

মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার কয়েক ঘণ্টা আগে ওয়াশিংটন থেকে এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানায়, ‘টেম্পল মাউন্টে (আল-আকসা মসজিদ) স্থিতাবস্থা বজায় রাখার ইসরাইলের নীতি পরিবর্তিত হয়নি এবং পরিবর্তন হবে না।’

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর