ইরানে রেভ্যুলুশনারি গার্ডসে যোগাযোগযন্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৪ পিএম

লেবাননে হিজবুল্লাহর পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের ঘটনার পর সাবধানতা হিসেবে ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) তার সব সদস্যকে সবরকমের যোগাযোগযন্ত্র ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে।

যোগাযোগে ব্যবহৃতসহ সবরকম যন্ত্র প্রয়োজনীয় নিরীক্ষণের পরই পুনরায় সেসব ব্যবহারের অনুমতি পাবেন আইআরজিসি সদস্যরা। সোমবার ইরানের দুই জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তার বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ওই দুই কর্মকর্তার একজন বলেছেন, এসব যন্ত্রের অধিকাংশই হয় দেশে উৎপাদিত, অথবা চীন ও রাশিয়া থেকে আমদানিকৃত। হিজবুল্লাহর বিস্ফোরিত বেশ কিছু যন্ত্রাংশ তেহরানে পাঠানো হয়েছে এবং ইরানি বিশেষজ্ঞরা সেগুলো পরীক্ষা করে দেখছেন বলেও জানান ওই কর্মকর্তা। 

গত মঙ্গলবার লেবাননে হিজবুল্লাহ সদস্যদের প্রায় তিন হাজার পেজার একযোগে বিস্ফোরিত হয়েছে। পরদিনই আবার বিস্ফোরিত হয় কয়েকশত ওয়াকিটকি। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৯ জন নিহত ও তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

এ ঘটনাকে হামলা হিসেবে অভিহিত করছে লেবানন ও হিজবুল্লাহ। উভয়পক্ষ থেকেই এ হামলার জন্য ইসরাইলকে দায়ী করা হচ্ছে। অবশ্য হামলায় সম্পৃক্ততার বিষয়ে এখনও কোনও বক্তব্য দেয়নি ইসরাইল।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা আরও বলেছেন, দেশে ইসরাইলি গোয়েন্দার অনুপ্রবেশ ও ইসরাইলের কাছে অর্থের বিনিময়ে বিক্রি হওয়া ইরানিদের নিয়েও চিন্তিত আইআরজিসি। এজন্য মধ্য থেকে উচ্চ পর্যায়ের সকল সামরিক কর্মকর্তাদের ওপর তদন্ত চালাচ্ছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে এক ইরানি কর্মকর্তা বলেছেন, ‘দেশে ও দেশের বাইরে, নজরদারিতে থাকা কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব, তাদের ভ্রমণের ইতিহাসের মতো বিভিন্ন তথ্যও পর্যালোচনা করা হবে।’

ওই কর্মকর্তার দাবির সত্যতা যাচাই করতে ইরানের পররাষ্ট্র, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগের চেষ্টা করেছে রয়টার্স। তবে তাদের পক্ষ থেকে এখনও এ সম্পর্কে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

প্রায় এক লাখ ৯০ হাজার সদস্যের আইআরজিসি বাহিনী কীভাবে নিজেদের মধ্যে যোগাযোগ নিশ্চিত করছে, এমন প্রশ্নের কোনও উত্তর দেননি ইরানি ওই নিরাপত্তা কর্মকর্তা। তারা আপাতত এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যবহার করে বার্তা পাঠিয়ে যোগাযোগ চালাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪২
ইরানে রেভ্যুলুশনারি গার্ডসে যোগাযোগযন্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
তিন মাসেরও বেশি সময় ধরে চলা আমেরিকা-ইসরাইল বনাম ইরান যুদ্ধ বর্তমানে এক চরম অচলাবস্থায় রূপ নিয়েছে। বিশ্ব বাণিজ্যের প্রধান ধমনী ‘হরমুজ প্রণালি’ কার্যত বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতি যখন ধুঁকছে, ঠিক তখনই...
হরমুজ় প্রণালী নিয়ে বিশ্ববাজারে সৃষ্ট উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের আরও এক লাইফলাইন বা গুরুত্বপূর্ণ জলপথ অচল করে দেওয়ার প্রকাশ্য হুমকি দিল ইরান। তেহরানের সোজা...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর