ইসরাইলের জন্য ৮৭০ কোটি ডলারের মার্কিন সহায়তা

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:১১ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ৮৭০ কোটি ডলারের একটি সামরিক সহায়তা প্যাকেজ পেয়েছে ইসরাইল। বৃহস্পতিবার ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইসরাইলের চলমান সামরিক প্রচেষ্টার সমর্থনে ও ব্যবহৃত সমরাস্ত্রের গুণগত মান নিশ্চিত করতে এ সহায়তা দেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক ইয়াল জামির ও মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের মধ্যে পেন্টাগনে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে এ সহায়তা প্যাকেজ ঘোষণা করা হয়।

এই প্যাকেজের অর্থ দুইভাগে দেওয়া হয়েছে। একভাগে রয়েছে ৩৫০ কোটি মার্কিন ডলারের যুদ্ধকালীন অপরিহার্য সমস্ত দ্রব্য ক্রয়ের খাতে বরাদ্দ, যা ইতোমধ্যে প্রদান করা হয়েছে। আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য রাখা হয়েছে ৫২০ কোটি মার্কিন ডলার।

বিবৃতিতে আরও বলা হয়, ‘দেশের জটিল ও সংবেদনশীল নিরাপত্তা ব্যবস্থাপনার উন্নয়নে এ বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মধ্যে রয়েছে আয়রন ডোম নিরাপত্তা ব্যবস্থা, ডেভিড’স স্লিং ও অত্যাধুনিক উচ্চক্ষমতা সম্পন্ন লেজার প্রতিরক্ষা ব্যবস্থা।’

এই সহায়তা চুক্তি ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের দৃঢ় ও দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের পাশাপাশি ইসরাইলি নিরাপত্তার অগ্রাধিকারের অঙ্গীকারের প্রতিফলন বলেও জানায় ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইসরাইল এখন দুইটি রণক্ষেত্রে ব্যস্ত আছে, একদিকে গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস আর অন্যদিকে লেবাননে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে তাদের নিয়মিত সংঘর্ষ চলছে। ইসরাইলের সঙ্গে ইরান ও ইরান সমর্থিত গোষ্ঠীর সংঘর্ষে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনা ক্রমান্বয়ে বেড়েই চলেছে। ফলে আঞ্চলিক নিরাপত্তা নিয়েও আশঙ্কা দেখা দিয়েছে।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৩:১০
ইসরাইলের জন্য ৮৭০ কোটি ডলারের মার্কিন সহায়তা
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে মাঠে ও কূটনীতির ময়দানে চূড়ান্ত জয় ছিনিয়ে আনার দাবি তুলে ঐতিহাসিক ইসলামাবাদ সমঝোতা স্মারককে জাতীয় মর্যাদা ও সম্মানের প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর