নাসারুল্লাহ হত্যা: ইরানি গোয়েন্দার তথ্যে ফেলা হয় ৮০টি বোমা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২২ পিএম

ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ হত্যায় তার অবস্থানের তথ্য সরবরাহ করেন এক ইরানি গোয়েন্দা এবং এরপর সে অবস্থান লক্ষ্য করে ফেলা হয় ৮০টি বোমা! 

শুক্রবার বৈরুতে ইসরাইলি বাহিনীর ব্যাপক হামলায় নাসারুল্লাহ হত্যাকাণ্ড নিয়ে এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম লা প্যারিসিয়ান।

প্যারিসিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, নাসরুল্লাহ হত্যাকাণ্ডের মাত্র কয়েক ঘণ্টা আগে তার অবস্থানের তথ্য ইসরাইলকে জানিয়েছে ইরানের এক গুপ্তচর। 

লেবানের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রিপোর্টে বলা হয়েছে, ওই গুপ্তচর ইসরাইলি কর্তৃপক্ষকে জানায় যে বৈরুতে হিজবুল্লাহর আন্ডারগ্রাউন্ড সদরদপ্তরে সংগঠনটির বেশ কয়েকজন শীর্ষ সদস্যের সঙ্গে নাসরুল্লাহ বৈঠক করবেন।  

তবে নিউইয়র্ক টাইমস বলছে, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর অবস্থান কয়েক মাস ধরেই জানতো ইসরাইল। ইসরাইলি তিনজন সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানায় মার্কিন সংবাদমাধ্যমটি। 

এদিকে, ইসরাইলি রিপোর্টে বলা হয়েছে, নাসরুল্লাহকে হত্যার জন্য অভিযান চালাতে সম্প্রতি সিদ্ধান্ত নেওয়া হয় এবং এটি যুক্তরাষ্ট্রকে অবহিত করা হয়নি। অভিযানের এ সিদ্ধান্ত যখন নেওয়া হয় তখন লেবাননে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে ইসরাইলি নেতাদের আলোচনা চলছিল বলেও রিপোর্টে উল্লেখ রয়েছে।  

অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়ার পর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে যান ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইসরাইলি দুই কর্মকর্তা জানান, লেবাননের দক্ষিণ বৈরুতে এ অভিযানে ৮০টির বেশি বোমা ফেলা হয়। এতে ছয়টি ভবন বিধ্বস্ত হয়েছে। 

শুক্রবার চালানো এ হামলার পর পরই ইসরাইলি বাহিনী হাসান নাসরুল্লাহর নিহতের খবর নিশ্চিত করলেও হিজবুল্লাহ থেকে কোনও মন্তব্য পাওয়া যাচ্ছিল না। শেষমেশ শনিবার সকালে এক বিবৃতিতে তারা হিজবুল্লাহ প্রধানের মৃত্যুর খবর নিশ্চিত করে। এ হামলায় ইরান সমর্থিত গোষ্ঠীটির দক্ষিণ ফ্রন্টের কমান্ডার আলী কারাকিও নিহত হয়েছেন।

এদিকে, নাসারুল্লাহ হত্যাকাণ্ড প্রসঙ্গে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চিফ অব স্টাফ লে. জেনারেল হারজি হ্যালেভি এক ভিডিওবার্তায় বলেন, ‘এখানে বার্তা খুব পরিষ্কার। ইসরাইলি নাগরিকদের যারা হুমকি দেবে, তাদের কীভাবে খুঁজে বের করতে হয়, সেটা আমরা জানি। সেটা উত্তরে, দক্ষিণে কিংবা আরও দূরে হলেও আমরা তাদের খুঁজে পাবো।’ 

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫:২১
নাসারুল্লাহ হত্যা: ইরানি গোয়েন্দার তথ্যে ফেলা হয় ৮০টি বোমা
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
মার্কিন-ইসরাইলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়াকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি।
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য নিষেধাজ্ঞা ও কড়া হুঁশিয়ারিকে এক প্রকার খোলাখুলি চ্যালেঞ্জ জানিয়ে সোমবার ইরানে নতুন করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। সামরিক বিশ্লেষকদের...
রাজধানীর আবদুল গনি রোডে অবস্থিত প্রশাসনিক ক্ষমতার কেন্দ্রবিন্দু 'বাংলাদেশ সচিবালয়' স্থানান্তরের ঐতিহাসিক চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রোববার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক...
বাঙালি সংস্কৃতি ও সাহিত্যপ্রেমীদের প্রাণের উৎসব ‘অমর একুশে বইমেলা ২০২৭’ আগামী বছরের ৭ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। মাসব্যাপী এই ঐতিহ্যবাহী মেলা চলবে ৬ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত।
হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা ‘সাত দিনের প্রস্তাব’ এখনও টেবিলে বহাল রয়েছে বলে সোজা জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার...
দুই দুটি বিশ্বযুদ্ধের নারকীয় তাণ্ডব থেকে অক্ষত বেঁচে ফিরেছিলো ফ্রান্সের ঐতিহাসিক এই ঐতিহ্যবাহী ভবনটি। কিন্তু জীবনযাত্রার চড়া ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে ছড়িয়ে পড়া সাম্প্রতিক ইতিহাসের অন্যতম...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর