ইসরাইলে আরও বড় হামলার হুমকি খামেনির

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০১:৪০ পিএম

ইসরাইলে আরও বড় ধরনের হামলার হুমকি দিয়েছে ইরান। নিজের এক্স হ্যান্ডেল থেকে করা এক পোস্টে এমন হুমকি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। মঙ্গলবার রাতে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলার পর এ পোস্ট করেন খামেনি।

হিব্রু ভাষায় করা ওই পোস্টে খামেনি লেখেন, ইহুদিবাদী শাসকের জীর্ণ ও ক্ষয়িষ্ণু দেহের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টের আঘাত আরও শক্তিশালী ও বেদনাদায়ক হবে। খবর পার্স টুডে’র।

এর আগে, ইরানের জনগণের উদ্দেশে এক ভিডিও বার্তা দেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওই বার্তায় ইরানের শাসকদের বিরুদ্ধে দেশটির জনগণকে উসকে দেওয়ার চেষ্টা করেন তিনি। 

এর কয়েক ঘণ্টা পরই ইসরাইলে হামলা চালায় ইরান। অবশ্য ইরানি হামলার জবাবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতানিয়াহু জানিয়েছেন, যারাই তাদের আঘাত করবে, তাদের পাল্টা আঘাত করা হবে।

মঙ্গলবার রাতে প্রায় ১৮০টি ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরাইলে হামলা চালায় তেহরান। আকস্মিক হামলায় ইসরাইলিদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মধ্যপ্রাচ্যে ইরানে কয়েকজন ঘনিষ্ঠ মিত্র ইসরাইলি হামলায় নিহত হওয়ার পর এ পদক্ষেপ নিলো তেহরান।

লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। মঙ্গলবার তার এক ঝলক দেখাল তেহরান। 

যদিও ইরান থেকে ইসরাইলে ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলার সম্ভাব্য খবর আগেই জানিয়েছিল যুক্তরাষ্ট্র। সরাসরি হুমকিও দিয়েছিল মার্কিনরা। কিন্তু তা সত্ত্বেও ইসরাইলি বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইরান।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
০২ অক্টোবর ২০২৪, ১৩:৪০
ইসরাইলে আরও বড় হামলার হুমকি খামেনির
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
সৌদি আরবের জাতীয় তেল জায়ান্ট- সৌদি আরামকো'র প্রধান কার্যালয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরদিন আবারও দেশটির সব বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোয় অনবরত হামলা চালিয়ে যাওয়ার নজিরবিহীন হুমকি...
প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজের এক সময়ের শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করেছেন। সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় দেশকে...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর