ইসরাইল ও হামাসের মধ্যে শুরু হওয়া বছরের সবচেয়ে বড় সংঘর্ষের পর বেশ কয়েকজন ইসরাইলি নাগরিক ও সামরিক কর্মকর্তাকে বন্দি করা হয়েছে। ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এ তথ্য নিশ্চিত করেছে।
তেল আবিব জানিয়েছে, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরাইলের বেশ কয়েকজন নাগরিক ও সামরিক কর্মকর্তাকে বন্দি করে গাজা উপত্যকায় নিয়ে গেছে। ঠিক কতজনকে বন্দি করা হয়েছে সে বিষয়ে এখনও কোনো তথ্য দেয়নি ইসরাইল। খবর বিবিসির।
তবে ইসরাইলের গণমাধ্যমগুলো বলছে, ৫০ জনেরও বেশি ইসরাইলিকে বন্দি করেছে হামাস। এ সংখ্যা শতাধিকো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশটির সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জোনাথন কনরিকাস বলেছেন, ধারণা করা হচ্ছে, এরইমধ্যে বন্দিদের অনেকেই মারা গেছেন।
তিনি আরও বলেন, যাদের গাজায় নেয়া হয়েছে তাদের মধ্যে রয়েছে শিশু, নারী, বৃদ্ধ ও প্রতিবন্ধীও রয়েছেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে দেখা গেছে, ইসরাইলি বন্দিদের গাড়িতে করে গাজা উপত্যকায় নিয়ে যাচ্ছে হামাস যোদ্ধারা।
তাদের মুক্তির বিষয়ে তেল আবিব কী সিদ্ধান্ত নিয়েছে তা এখনও জানা যায়নি।
তবে হামাসের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান সালেহ আল-আরোরি আল জাজিরাকে এক সাক্ষাৎকারে বলেছেন, আমাদের হাতে যা আছে তা দিয়ে ইসরাইলে থাকা সমস্ত ফিলিস্তিনি বন্দিকে মুক্ত করা যাবে।
তিনি বলেন, আমরা দখলদার ইসরাইলি সেনাবাহিনীর বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তাদের আটক করেছি।
তবে এসব বন্দিদের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি আরোরি।

এদিকে গাজার বাইরে, ইসরাইলের দক্ষিণের দু'টি স্থানে জিম্মি হওয়া বেসামরিক নাগরিকদের মুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কিবুতজ বে'রি থেকে প্রায় ৫০ জন জিম্মিকে ১৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার কান জানিয়েছেন, শনিবার অফাকিম শহরের একটি বাড়ি থেকে হামাসের হাতে জিম্মি থাকা দুই ইসরাইলিকে উদ্ধার করা হয়েছে।
কান বলেন, তাদের উদ্ধারের সময় তিনজন ইসরাইলি সেনা আহত হয়েছে।
বিবিসি দ্বারা যাচাই করা একটি ভিডিওতে দেখা গেছে, বে'রিতে হামাস যোদ্ধারা কয়েকজন ব্যক্তিকে আটক করে নিয়ে যাচ্ছে।
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ১২০
গোয়েন্দাদের ‘ব্যর্থতা খুঁজছে’ ইসরাইল