খাদ্য সহায়তা দিতে গাজায় ‘মানবিক করিডোরের’ আহ্বান ডব্লিউএফপির

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১১:০৭ পিএম

গাজায় খাদ্য সহায়তা পৌঁছে দিতে নিরাপদ করিডোর তৈরির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

ডব্লিউএফপি বলেছে, সংঘাতের তীব্রতা বাড়ার সাথে সাথে, অরক্ষিত শিশু এবং তাদের পরিবারসহ বেসামরিক নাগরিকরা প্রয়োজনীয় খাদ্য সরবরাহের ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।

ডব্লিউএফপি ক্ষতিগ্রস্থ এলাকায় নিরাপদ এবং নিরবচ্ছিন্ন মানবিক প্রবেশাধিকারের আহ্বান জানিয়ে সব পক্ষকে মানবিক আইনের নীতিগুলো সমুন্নত রাখারও অনুরোধ জানিয়েছে।

জাতিসংঘের এই সংস্থাটি মাসে প্রায় সাড়ে তিন লাখ ফিলিস্তিনিকে সরাসরি খাদ্য সহায়তা দেয়। পাশাপাশি অন্যান্য মানবিক অংশীদারদের সহযোগিতায় প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে সহায়তা দেয়।

সংস্থাটি বলছে, যারা বাস্তুচ্যুত হয়েছে বা আশ্রয়কেন্দ্রে ছিলো তাদের জন্য একটি খাদ্য মজুদের স্থাপনা তৈরি করতে প্রস্তুত তারা।

জাতিসংঘের সংস্থাটি বলছে, যদিও ফিলিস্তিনের ক্ষতিগ্রস্থ এলাকার বেশিরভাগ দোকানে বর্তমানে এক মাসের খাদ্য মজুদ রয়েছে, তবে দীর্ঘস্থায়ী সংঘাতের ভয়ে সংঘাতপীড়িত এলাকার মানুষজন বেশি করে খাবার কেনার কারণে ঝুঁকি বাড়ছে।

শনিবার ভোরে গাজা থেকে হামাসের নজিরবিহীন হামলার প্রতিশোধ নিতে ওই দিনই প্রবল আক্রমণ শুরু করে ইসরাইল। এদিকে ইসরাইলে হামলা চালানো শতাধিক ফিলিস্তিনি বন্দুকধারীকে হত্যার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। আরও বেশ কয়েকজনকে বন্দি করার কথাও তারা জানিয়েছে।

শনিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল হামাস হঠাৎ করেই ইসরাইলে এ বছরের সবচেয়ে বড় হামলা চালিয়েছে।

রোববার ইসরাইলি অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে লেবাননভিত্তিক শিয়াপন্থি সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ।

রোববার সন্ধ্যায় ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা কমিটি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সামরিক পদক্ষেপ গ্রহণের অনুমোদন দিয়েছে, যাতে দেশটি সর্বাত্মক যুদ্ধে যেতে পারবে।

ইসরাইলের লাগাতার হামলায় গাজার ৮০ শতাংশ বাসভবনের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে। গাজার পূর্বাঞ্চলে বসবাসকারী ফিলিস্তিনিদের ফোনে ইসরাইলি কর্তৃপক্ষ মেসেজ দিয়ে এলাকা ছাড়ার নির্দেশনা দিয়েছে। তাদেরকে গাজার মধ্যবাগে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
অধিকৃত পশ্চিম তীরে (ওয়েস্ট ব্যাংক) যখন ইসরাইলি সামরিক অভিযান এবং বসতি স্থাপনকারীদের সহিংসতা চরম আকার ধারণ করেছে, ঠিক তখনই মারাত্মক অর্থসংকটে পড়ে নিজেদের খাদ্যসহায়তা অর্ধেকে নামিয়ে আনার ঘোষণা...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর