গাজায় হামলার প্রতিবাদে ইতালিজুড়ে সমাবেশ

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১০:২৪ পিএম

ইতালিতে ফিলিস্তিনিদের জন্যে একটি স্বাধীন ও যুদ্ধ মুক্ত প্যালেস্টাইন চেয়ে সমাবেশ ও বিক্ষোভ করেছে বিভিন্ন দেশের অভিবাসীরা। মিলান, তোরিনো ও পালেরমোর পরে রাজধানী রোমে এই সমাবেশে গাজাতে  নিরপরাধ ফিলিস্তিনিদের উপর এই  হামলা বন্ধের আহবান জানান।

শুক্রবার বিকেল ছ’টা থেকে ‘ফ্রি প্যালেস্টাইন, ফ্রি জেরুজালেম, ফ্রিডম ফর গাজা’ স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের পক্ষে এবং  গাজায় ইসরায়েলের সাম্প্রতিক হামলার নিন্দা ও প্রতিবাদ জানাতেই শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিল ইতালির রাজধানী  রোমের প্রাণকেন্দ্র পিয়াচ্ছা ভিক্টোরিও। 

ফিলিস্তিনি, আরবের বিভিন্ন দেশের এবং ইতালিয়ান নাগরিকসহ মানবাধিকার সংস্থাগুলো  এই সমাবেশে উপস্থিত ছিলেন। হাতে ফিলিস্তিনিদের পতাকাসহ বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন সেই সঙে লাল ও সবুজ শিখা জ্বালিয়ে তারা  প্রতিবাদ করে।

বিক্ষোভকারীরা অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধের দাবি জানান সমাবেশে ইতালিয়ান একজন যুবক। তিনি বলেন, ইতালির বড় বড় শহরে হচ্ছে এই সমাবেশ। আমরা চাই ফিলিস্তিনি রা নিরাপদে ও শান্তিতে থাকুক, সেখানে রাজনৈতিক প্রতিহিংসা ও বর্বরতা  বন্ধ হোক।

সমাবেশে উপস্থিত একজন তিউনিসিয়া নারী বলেন, সেখানে  পানি, খাবার  ও কারেন্ট নাই,  এমন কি বাসস্থান পর্যন্ত  নাই, বহু বছর ধরে  তারা আশায় আছে  সেই দিনের  যেদিন তারা সব কিছু ফিরে পাবে। সমাবেশে ইসরাইলের প্রতি পশ্চিমা বিশ্বের সহানুভূতিকে মানবতা বিরোধী বলেছে বিক্ষোভকারীরা।  

এ সময় ফিলিস্তিনি এক নারী বলেন, সেখানে নির্বিচারে আমাদের হত্যা করছে। শিশু, যুবক অথবা বৃদ্ধ কিছুই দেখছে না তারা, তাদের মধ্যে মানবিকতা নেই, আমরা আমাদের জন্মভূমিতে যেতে চাই, অক্ষত চাই আমাদের দেশকে। আমরা আপনাদের সহযোগিতা চাই, আর একটা বোমা যেন গাজাতে না পড়ে।

ইরানি একজন শিক্ষার্থী বলেন, সব কিছুর উর্ধে উঠে আমাদের প্যালেস্টাইন ও প্যালেস্টাইনের জনগণকে  বাঁচাতে হবে।  এদিকে ইতালির বিভিন্ন অঞ্চল গুলোতে বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে সেই সঙ্গে বিভিন্ন মসজিদগুলোতে চলছে ফিলিস্তিনিদের জন্যে বিশেষ দোয়া।

একাত্তর/এসি
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, রোম কখনোই ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়িত ছিল না।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর