বুধবার ইসরাইল যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ০১:৪৪ পিএম

হামাস যোদ্ধাদের হামলার মধ্যেই ইসরাইল সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরাইলে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের বরাতে বিবিসি জানিয়েছে, বুধবার সফরে আসবেন বাইডেন।

বিবিসি জানাচ্ছে, হামাস যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা সম্পর্কে বাইডেন আলোচনা করবেন। এছাড়া অভিযানের মধ্যেও বেসামরিক হতাহতের সংখ্যা কীভাবে কমানো যায় সে বিষয়ে তিনি ইসরাইলের কাছ থেকে শুনবেন।

বাইডেন ইসরায়েল সফর শেষে জর্ডানের আম্মানে যাবেন। সেখানে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, মিশরের প্রেসিডেন্ট আল-সিসি এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করবেন।

ইউএস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সংবাদ সম্মেলনে বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের ইসরাইল সফরের সিদ্ধান্ত হালকাভাবে নেওয়া হয়নি। সংক্ষিপ্ত সফরে জর্ডানের আম্মানে যাওয়ার আগে বাইডেন প্রথমে তেল আবিব যাবেন। 

তবে তিনি বলেছেন, যদি সঠিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করায় বিশ্বাস না করি তাহলে আমরা এই সফরে যাচ্ছি না। 

তিনি বলেন, হামাস-ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের থেকে আলাদা। কিয়েভে রাশিয়ার বোমা হামলার মধ্যেও এই বছরের শুরুতে বাইডেন সেখানে গিয়েছিলেন যা গোপন রাখা হয়েছিল।

সংবাদ সম্মেলনে জন কিরবি বলেন, বাইডেনের প্রধান লক্ষ্য ইসরায়েলের সঙ্গে ‘আমাদের সংহতি পুনঃনিশ্চিত করা’ এবং গাজার বেসামরিক লোকদের সাহায্যে সুবিধা দেওয়া। তিনি মানবিক সহায়তার বিষয়টি নিয়ে এমনভাবে আলোচনা করবেন যা হামাসের উপকারে আসবে না।  

তিনি জানান, বেসামরিক নাগরিকরা গাজা ছেড়ে চলে যেতে চাইলে তাদের যাওয়ার জন্য ‘কিছু নিরাপদ পথ’ তৈরি করতেও বাইডেন কাজ করবেন।

একাত্তর/এসি
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
কাতারের রাজপরিবারের কাছ থেকে ‘উপহার’ হিসেবে পাওয়া এবং পরে মার্কিন জনগণের টাকায় খোলনলচে বদলে ফেলা ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে অবশেষে প্রথমবার রাজকীয় উড়াল দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর