ফিলিস্তিন ইস্যুতে কৌশলী অবস্থানে মিশর

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ০৯:৪১ এএম

ফিলিস্তিন ইস্যুতে কৌশলী অবস্থান নিয়েছে মিশর। গাজায় ত্রাণ সহায়তা পাঠাতে নিরাপদ পথের প্রস্তাব ইসরাইল প্রত্যাখ্যান করায় রাফা সীমান্ত খোলেনি দেশটি। এমনকি সীমান্তে আটকা পড়া যুক্তরাষ্ট্রসহ দ্বৈত নাগরকিদেরও ঢুকতে দেয়নি মিশর।

দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বলেছেন, গাজার লাখো নিরীহ মানুষকে 'সমষ্টিগত শাস্তি' দিচ্ছে ইসরাইল। তবে যত দ্রুত সম্ভব সেখানে মানবিক সহায়তা পৌঁছাতে কাজ করছে দেশটি।

গাজার অবরুদ্ধ মানুষের জন্য আন্তর্জাতিক সহায়তা পৌঁছাতে এল আরিশের বিমানবন্দর খুলে দিয়েছে মিশর। জর্ডান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো থেকে ত্রাণ সাহায্য জড়ো হচ্ছে সেখানে। খবর আল জাজিরার। 

এর সাথে মিশরীয়দের দেয়া অনুদান মিলিয়ে এরই মধ্যে ১০০টিরও বেশি ট্রাকে ত্রাণসামগ্রী লোড করা হয়েছে। ট্রাকগুলো বর্তমানে উত্তরাঞ্চলীয় সিনাই উপদ্বীপে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে, অনুমতি পেলেই রাফাহ ক্রসিং দিয়ে গাজায় ঢুকতে প্রস্তুত সেগুলো।

রাফা ক্রসিং। ইমেজ- ইউএস নিউজ।

গাজাবাসীর জন্য মিশরীয় সরকারের উদ্যোগে একটি রক্তদান কর্মসূচিও শুরু হয়েছে। দেশটির সব অঞ্চলে খোলা হয়েছে রক্তদান কেন্দ্র।

গাজায় সাহায্য পাঠানোর বিষয়ে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সাথে আলোচনা-সমঝোতা হয়েছে মিশরের। এক্ষেত্রে অবরুদ্ধ উপত্যকায় আটকে পড়া দ্বৈত নাগরিকদের মিশরীয় ভূখণ্ড ব্যবহার করে বের হতে দেয়ার বিনিময়ে গাজায় মানবিক সাহায্য ঢুকতে দেয়ার শর্ত দিয়েছে তারা।

তবে এখন পর্যন্ত সীমান্ত খোলা হয়নি। মিশর জানিয়েছে, গাজায় ত্রাণ সহায়তা পাঠাতে নিরাপদ পথের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরাইল। 

এর জবাবে মিশরও গাজা থেকে দ্বৈত নাগরিকদের সীমান্ত পেরোনোর অনুমতি দেয়নি।

 প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। ইমেজ- আল জাজিরা।

কৌশলী পদক্ষেপ নিয়ে তারা বলছে, গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিলেই কেবল এসব নাগরিককে মিশরের ভূখণ্ডে ঢুকতে দেয়া হবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলছেন, গাজাবাসীর জন্য প্রচুর সহায়তা নিয়ে প্রস্তুত আছে মিশর। শিগগিরি হয়তো রাফা সীমান্ত খুলে দেয়া হবে। কী পদ্ধতিতে তারা সহায়তা পেতে পারে তা নিয়ে জাতিসংঘ, ইসরাইল ও মিশরের সাথে কাজ করছি আমরা। 

রাফায় ঠিক কতজন দ্বৈত নাগরিক ফিলিস্তিনি আটকা পড়েছেন, তা পরিষ্কার নয়। তবে যুক্তরাষ্ট্র সরকারের ধারণা, মার্কিন পাসপোর্টধারী ৫০০ থেকে ৬০০ জন নাগরিক ফিলিস্তিনি উপত্যকাটিতে আটকা পড়েছেন।

গাজায় বেশ কয়েকজন ফরাসি নাগরিকও রয়েছেন। তাদের মিশরে প্রবেশের অনুমতি দিতে দেন দরবার চলছে।

আরবিএস  
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর